শ্রীলঙ্কায় বন্যার মধ্যেই নতুন করে ভূমিধসের শঙ্কা
, ১৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০৮ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় দিতওয়ার ধ্বংসযজ্ঞের এক সপ্তাহ পরও স্থিতিশীল হয়নি পরিস্থিতি। দ্বীপজুড়ে টানা বর্ষণে এরই মধ্যে দুর্বল হয়ে পড়া পাহাড়ি ঢাল আরও অস্থিতিশীল হয়ে উঠছে। এ অবস্থায় গতকাল রোববার (৭ ডিসেম্বর) নতুন করে ভূমিধসের সতর্কতা জারি করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি)।
ডিএমসি জানিয়েছে, শ্রীলঙ্কার কেন্দ্রীয় পার্বত্য অঞ্চলসহ উত্তর-পশ্চিম মধ্যাঞ্চলে ভারী বৃষ্টির কারণে নতুন করে ভূমিধসের ঝুঁকি তৈরি হয়েছে। বহু এলাকায় পাহাড়ি গ্রাম ও সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিমান ও হেলিকপ্টার দিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে।
গতকাল রোববার মিয়ানমার থেকে সহায়তা নিয়ে একটি বিমান কলম্বোয় অবতরণ করেছে বলে জানিয়েছে লঙ্কান বিমান বাহিনী। এর আগে কয়েকটি দেশ জরুরি ত্রাণ পাঠিয়েছে।
ডিএমসি জানিয়েছে, পানি নামতে শুরু করায় রাষ্ট্র-পরিচালিত আশ্রয়কেন্দ্রে আশ্রিত মানুষের সংখ্যা কমে এক লাখে নেমে এসেছে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ৭৫ হাজারের বেশি ঘরবাড়ি, এর মধ্যে প্রায় পাঁচ হাজার ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।
শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় দিতওয়ার প্রভাবে সৃষ্ট সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ইতিমধ্যেই ৬১৮ জনে দাঁড়িয়েছে। চলমান এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে ২০ লাখেরও বেশি মানুষ। শুধু কেন্দ্রীয় চা-বাগান অধ্যুষিত এলাকাতেই প্রাণ হারিয়েছে ৪৬৪ জন। নিখোঁজ রয়েছে আরও ২০৯ জন।
বন্যা পরবর্তী পুনর্গঠনে ব্যয় ৭০০ কোটি ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা দিয়েছে এক শীর্ষ কর্মকর্তা। সূত্র: এএফপি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ট্রাম্প গঠিত ‘বোর্ড অব পিস’-এর প্রতিক্রিয়ায় যা বললো হামাসের ভ্রাতৃপ্রতীম সংগঠন
২১ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবারো বিক্ষোভের ডাক রেজা পাহলভির, সাড়া দেয়নি ইরানিরা
২১ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দিল্লিতে ঝটিকা সফরে আমিরাতের প্রেসিডেন্ট
২১ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘দাঙ্গাবাজদের’ আত্মসমর্পণের আল্টিমেটাম দিলো ইরান
২১ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাকিস্তানের মহা-উপকার করেছে ভারত, অস্ত্র ব্যবসা রমরমা!
২১ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চীনে ইতিহাসে সবচেয়ে কম জন্মহারের রেকর্ড -জনসংখ্যা কমে গেছে প্রায় ৪০ লাখ
২১ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তুরস্কে ৯০০ বছরের পুরোনো মাদরাসার সন্ধান
২০ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেভাবে ‘গোপন কারাগার’ থেকে লিবিয়ায় মুক্ত দুই শতাধিক অভিবাসী
২০ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘তেহরানে দাঙ্গার পেছনে যুক্তরাজ্য, জার্মান ও ফ্রান্সও রয়েছে’
২০ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজায় কথিত ‘শান্তি পর্ষদে’ যোগদানে এবার পাকিস্তানকে আমন্ত্রণ
২০ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজায় কথিত ‘শান্তি পর্ষদে’ যোগদানে এবার পাকিস্তানকে আমন্ত্রণ
২০ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রকে তোয়াক্কা না করে প্রধান তেল-গ্যাসক্ষেত্র দখলে নিলো সিরীয় বাহিনী
২০ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)