ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
দুনিয়াদার ধর্মব্যবসায়ী উলামায়ে-‘সূ’দের হাক্বীকত সম্পর্কে (৯৪)
, ০৯ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৪ সাবি’, ১৩৯২ শামসী সন , ১২ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২৭ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
وَلَـمْ يَخْشَ إِلَّا اللّٰـهَ
মহান আল্লাহ পাক উনাকে ছাড়া যারা কাউকে ভয় করে না। মহান আল্লাহ পাক উনাকে ছাড়া কাউকে ভয় করে না। অর্থাৎ মহান আল্লাহ পাক উনাকে ভয় করে মসজিদের মধ্যে যারা হক্ব কথা বলতে পারে এরাই মসজিদ আবাদ করতে পারবে।
أُولٰـئِكَ أَنْ يَّكُونُوْا مِنَ الْمُهْتَدِيْنَ
এই শ্রেণীর যারা রয়েছেন উনারাই আসলে হিদায়েত লাভ করবেন। সুবহানাল্লাহ!
আর যারা মহান আল্লাহ পাক উনার ভয় বাদ দিয়ে গইরুল্লাহকে ভয় করে, দুনিয়াদার শাসক, আমীর-উমরাদেরকে যারা ভয় করে, ইউরোপ আমরিকা, চীন জাপানকে যারা ভয় করবে তারা মসজিদ আবাদ করতে পারবে না।
কাজেই এটা খুব ফিকির করতে হবে। উলামায়ে সূ যুগে যুগে ধ্বংস হয়ে গেছে, ইবলীস, বালয়াম বিন বাউরা, কারূন, ঐ আবুল হারেছা মালানা এবং বানী ইসরায়ীলের মধ্যে এই শ্রেণীর অনেক কথিত ছূফী দরবেশ ইত্যাদি নাম ধারণ করে এরা ধ্বংস হয়ে গেছে। এরা উলামায়ে সূ ছিলো।
কাজেই এখনও যারা উলামায়ে সূ এরাও ধ্বংস হয়ে যাবে। এদের ক্ষণস্থায়ী যিন্দিগীতে এরা কিন্তু কামিয়াবী হাছিল করতে পারবে না।
এদের বিরুদ্ধে মহান আল্লাহ পাক উনার লা’নত রয়েছে, মহান আল্লাহ পাক উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার লা’নত রয়েছে। সমস্ত কায়িনাতের লা’নত রয়েছে। কাজেই এরা ধ্বংস হয়ে যাবে।
এখন মানুষদেরকে, মুসলমানদেরকে হক্বের উপর ইস্তিক্বামত থাকতে হবে। এখন যদি তারা হক্বের মধ্যে ইস্তিক্বামত না থেকে এই সমস্ত উলামায়ে সূ দের সাহায্য সহযোগিতা করে তাহলে তারাও কিন্তু জাহান্নামী হবে। যারা করবে তারাও জাহান্নামী হবে। সেটাও মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেছেন।
يَوْمَ تُقَلَّبُ وُجُوْهُهُمْ فِي النَّارِ يَقُولُوْنَ يَا لَيْتَنَا أَطَعْنَا اللّٰـهَ وَأَطَعْنَا الرَّسُوْلَا
যখন সকলেই জাহান্নামে যাবে যারা উলামায়ে সূ এবং তাদেরকে যারা সমর্থন করেছে, অনুসরণ করেছে তারাও জাহান্নামে গিয়ে কি বলবে?
তাদেরকে যখন জাহান্নামের আগুনে ঝলসায়ে দেয়া হবে তখন তারা বলবে, আয় বারে ইলাহী! আমরা যদি সত্যি মহান আল্লাহ পাক উনাকে এবং উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অনুসরণ করতাম তাহলে এ অবস্থা হতো না।
তখন তারা কি বলবে? যখন তাদেরকে আগুনে ঝলসায়ে দেয়া হবে তখন তারা বলবে, হায় আফসুস! আমরা যদি মহান আল্লাহ পাক উনাকে এবং উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অনুসরণ করতাম। কিন্তু তারা অনুসরণ করতে পারেনি, নফসের তাড়নায় ও দুনিয়ার ওয়াসওয়াসায়। গইরুল্লাহর মুহব্বতে তারা সেটা করতে পারেনি, শয়তানের বদ তাছিরের কারণে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুর্শিদ ক্বিবলা উনার ছোহবত ও খিদমত মুবারকের দ্বারা সর্বশ্রেষ্ঠ নিয়ামত মুবারক হাছিল হয়ে থাকে
১৯ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
১৯ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
১৯ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৯ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভোট, নির্বাচন, পদপ্রার্থী হওয়া ইত্যাদি কোনটিই জায়িয নেই
১৯ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহিলাদের প্রতি মহান আল্লাহ পাক উনার বিশেষ নির্দেশনা মুবারক- পর্দা পালন করা
১৮ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, ম্যানিকিন ও ছবি নাজায়িয ও হারাম
১৮ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৮ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুসলমানদেরকে ঈমান থেকে সরিয়ে দিতে কাফিরগুলো সবসময় চেষ্টা করে থাকে
১৮ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আসমাউর রিজাল, জারাহ ওয়াত তা’দীল, উছুলে হাদীছ শরীফ উনার অপব্যাখ্যা করে অসংখ্য ছহীহ হাদীছ শরীফ উনাকে জাল বলছে ওহাবী সালাফীরা (৭)
১৮ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কাফির-মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা জায়েয নেই
১৭ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের আলোকে- তাওবাতুন নাছূহা (২)
১৭ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












