ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
তাক্বওয়া হাছিল করার গুরুত্ব-ফযীলত (৪৪)
, ১৭ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০৯ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৪ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
কাজেই প্রত্যেক কথা লিখে রাখা হবে। সুতরাং সাবধাণতার সাথে কথা বলতে হবে। মানুষের চলাফেরা, উঠাবসা, খাওয়া-দাওয়া, আচার-ব্যবহার, কথা-বার্তা, চাল-চলন প্রত্যেকটা ক্ষেত্রে তাকে তাকওয়া অবলম্বন করে চলতে হবে, কোন অবস্থাতেই সে তাকওয়ার খেলাফ করতে পারবে না। যদি করে, তার আমলে ঘাটতি হবে, ইহকালে তার ক্ষতি হবে, পরকালেও তার ক্ষতি হবে।
আর যদি সে তাকওয়া অবলম্বন করে চলে, ইহকালে সে ফায়দা পাবে, পরকালেও সে ফায়দা পাবে। সব জায়গায় সে মর্যাদাবান হবে, কোন জায়গায় তার মর্যাদার ঘাটতি হবে না।
এজন্য মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللهَ إِنَّ اللهَ شَدِيدُ الْعِقَابِ
অর্থ : তোমরা পরহেযগারী এবং তাকওয়ার মধ্যে, নেক কাজের মধ্যে সাহায্য করো। পাপের মধ্যে, শত্রুতার মধ্যে সাহায্য করোনা। মহান আল্লাহ পাক উনাকে ভয় করো, মহান আল্লাহ পাক তিনি কঠিন শাস্তি দেনেওয়ালা।
কাজেই প্রত্যেক ক্ষেত্রেই, যেমন পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক অনেক পবিত্র আয়াত শরীফ উল্লেখ করেছেন তাকওয়া সম্পর্কে। তাকওয়া সম্পর্কিত প্রায় ২৫০-এরও বেশী পবিত্র আয়াত শরীফ রয়ে গেছে পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে। অর্থাৎ মহান আল্লাহ পাক উনার ভয়-ভীতি সম্পর্কে উল্লেখ করা হয়েছে। একদম প্রথমে মহান আল্লাহ পাক তিনি যেটা উল্লেখ করেছেন, সেটা কি? মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেছেন-
ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ
অর্থ : এটা এমন এক কিতাব যার মধ্যে কোন সন্দেহ নেই। এটা কি
هُدًى لِلْمُتَّقِينَ
অর্থ : মুত্তাকীনদেরকে হিদায়েত করবে।
মুত্তাকীন কারা? মুত্তাকীন উনাদের সর্ম্পকে মহান আল্লাহ পাক তিনি বর্ণনা করে দিয়েছেন
اَلَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ
অর্থ : যারা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে।
কেমন সেটার মেছাল? অদৃশ্যে যে বিশ্বাস স্থাপন করে তার মেছালটা কি বলেন তো দেখি? হাজারো লাখো মেছাল রয়েছে। তবে আমি একটা মেছাল দেব বুঝতে সহজ হবে।
اَلَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ
অর্থ : যারা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে।
তারা কারা? যেমন হযরত আবূ বকর ছিদ্দীক আলাইহিস সালাম। মহান আল্লাহ পাক উনার রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র মি’রাজ শরীফে গিয়েছিলেন।
পবিত্র মি’রাজ শরীফ থেকে সকাল বেলা এসে বর্ণনা করলেন, আমি পবিত্র মি’রাজ শরীফে গিয়েছিলাম, আমার এই হাল হয়েছে, আমি এখান থেকে বায়তুল মুকাদ্দাস, সেখান থেকে মহান আল্লাহ পাক উনার সাথে সাক্ষাত, তারপর প্রত্যাবর্তন করেছি।
যখন এই কথা বলা হলো, তখন এক ইহুদী একথা শুনে রাস্তা দিয়ে যাচ্ছিল, পথে দেখা হলো হযরত আবূ বকর ছিদ্দীক আলাইহিস সালাম উনার সাথে। ইহুদী বলল, হে হযরত আবু বকর ছিদ্দীক আলাইহিস সালাম! আপনি কি একথা বিশ্বাস করেন? অর্থাৎ যাঁকে আপনারা নবী মনে করেন, যাঁকে আপনারা রসূল মনে করেন, যিনি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, উনি বলছেন, এক রাত্রে এখান থেকে বায়তুল মুকাদ্দাস গিয়েছেন, যে বায়তুল মুকাদ্দাসের দূরত্ব মক্কা শরীফ থেকে এক মাসের রাস্তা। উনি সেখানে গিয়েছেন, সেখান থেকে মহান আল্লাহ পাক উনার কাছে গিয়েছেন, মহান আল্লাহ পাক পর্যন্ত পৌঁছেছেন এবং সেখান থেকে আবার ফিরে এসেছেন এক রাত্রের মধ্যে। এটা কি আপনি বিশ্বাস করেন?
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইয়্যিদুনা হযরত আব্বাস ইবনে আবদুল মুত্তালিব আলাইহিস সালাম (৩)
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দুনিয়ার যমীনে অবস্থানকালীন সময়ে ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ যে রোযা মুবারক রাখতেন সে রোযা মুবারক মহাসম্মানিত ও মহাপবিত্র ১২ই শরীফ উনার দিনে হওয়াটা ছিলো একটি বিরল ঘটনা (২)
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত হাযির-নাযির শান মুবারক (১)
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আল্লাহওয়ালী মহিলা উনাদের তিনটি বৈশিষ্ট্য-
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পুরুষের জন্য কমপক্ষে একমুষ্ঠি পরিমাণ দাড়ি রাখা ফরয
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত আব্বাস ইবনে আবদুল মুত্তালিব আলাইহিস সালাম (২)
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুসলমানদের সবচেয়ে বড় শত্রু কাফির-মুশরিকরা (২)
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সীমালঙ্ঘনকারী কাফির-মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করা মহান আল্লাহ পাক উনার নির্দেশ মুবারক
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












