হারিয়ে যাচ্ছে আভিজাত্যের ঘোড়ার গাড়ি
, ১৭ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০৯ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৪ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
হারিয়ে যাচ্ছে আভিজাত্যের ঐতিহাসিক ঘোড়ার গাড়ি। এক সময় ঘোড়া বা ঘোড়ার গাড়িতে কেবল রাজা-জমিদাররাই চড়তে পারতো। এটি ছিলো মূলত ধনাঢ্য পরিবারের মানুষের বাহন। এ প্রজন্মের কেউ বাস্তবে রাজা-বা রাজকুমারকে ঘোড়ায় চড়ে ছুটে চলার দৃশ্য দেখেনি। ঘোড়ায় চড়ে যুদ্ধে যাওয়ার দৃশ্য বাস্তবে এ প্রজন্মের ছেলে-মেয়েরা না দেখলেও, কিছু ঘোড়ার গাড়ির আধুনিক সংস্করণ এখনো দেখা যায়। ডিজেল-তেল মবিলের গাড়ির আধিক্যে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সেই সুন্নতি বাহন ঘোড়ার গাড়ি।
ইতিহাস:
জানা যায় ১৮৩০ সালে পুরান ঢাকায় সর্বপ্রথম ঘোড়ার গাড়ির প্রচলন শুরু হয়। এই বাহনটি ছিলো মূলত জমিদারদের। এই গাড়ি একসময় আর্মেনীয়দের ব্যবসার মাল টানার কাজে ব্যবহৃত হতো। এরপর নবাবী শাসনামলে ঘোড়ার গাড়ির প্রচলন ছিলো বলে ইতিহাস থেকে জানা যায়। পরবর্তী সময়ে ধীরে ধীরে ঘোড়ার গাড়ির জনপ্রিয়তা বাড়তে থাকে। বর্তমান রাজধানী ঢাকা থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুরে ঘোড়ার গাড়ির প্রচলন ছিলো। প্রাচীন কাল থেকেই এই অঞ্চলে জ্ঞান চর্চা ও সাংস্কৃতিক চর্চার প্রভাবে এ অঞ্চল পরিচিত ছিলো। ধারণা করা হয়, বৈদিক যুগ থেকে ভাওয়াল ও সোনারগাঁও রাজধানী হিসেবে আবির্ভূত হওয়ার আগ পর্যন্ত এটিই ছিলো বাংলার প্রাচীনতম রাজধানী। ঐ এলাকায় বাংলার বহু কীর্তিমান ব্যক্তির জন্ম হয়েছে। সে সময় থেকেই যোগাযোগ ও মালামাল পরিবহনের ক্ষেত্রে বহুল ব্যবহৃত ঘোড়ার গাড়ি। যা বর্তমানে প্রায় বিলুপ্তির পথে।
কেমন এই ঘোড়ার গাড়ি:
এ প্রজন্মের কেউ হয়তো ঠিকভাবে বলতেও পারবে না ‘ঘোড়ার গাড়ি’ দেখতে কেমন। সহজ কথায় মূলত ঘোড়া দিয়ে চালিত গাড়িই ‘ঘোড়ার গাড়ি’ নামে পরিচিত। এই গাড়ি দুই চাকাবিশিষ্ট। আগের সেই ঘোড়ার গাড়ি বাঁশ আর কাঠ দিয়ে তৈরি হতো। একটি বাঁশের দুই পাশে দুটি চাকা থাকত। আর চাকার ওপরে বিছানো থাকত বসার জায়গা। কোনো কোনো গাড়ির বসার জায়গার ওপরে ছাউনি দেওয়া থাকতো। গাড়ির সামনের দিকে থাকতো একটি পুরু বাঁশ, যার নাম ‘জোয়াল’। সেই জোয়ালের দুই পাশে দুটি ঘোড়া গাড়িটি টানতো। ঘোড়ার লালনপালন ব্যয়বহুল হওয়ায়, গাড়ির সামনের অংশের পরিবর্তন করে, একটি ঘোড়া দিয়ে গাড়ি টানার ব্যবস্থা করা হয়েছে। এই গাড়ির সামনের অংশে বসেন চালক। যার নাম গাড়োয়ান বা গাড়িয়াল। আর গাড়ির পেছনের অংশে বসেন যাত্রীরা।
রাজধানীতে মাঝেমধ্যে এই ঘোড়ার গাড়ির দেখা মেলে। রাজধানীর গুলিস্থানে কিছু ঘোড়ার গাড়ির খোঁজ পাওয়া যায়। তারা তাদের পূর্বপুরুষদের পেশা ধরে রাখতে এই ঘোড়ার গাড়ি চালান বলে জানা যায়।
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ সড়কে ছুটির দিন কিংবা কোনো বিশেষ দিনে দেখা যায় এই ঘোড়ার গাড়ি। গাড়ির চালক আশরাফ আলী বলেন, আমাদের পূর্বপুরুষেরা চালাতো এই গাড়ি। তখন আমাদের অনেকগুলো ঘোড়া ছিলো। কিন্তু ঘোড়ার খাবারের দাম বাড়ায়, একটা একটা করে ঘোড়া বিক্রি করে এই ব্যবসা ছোট করেছি। এখন আছে কেবল একটি ঘোড়া। আমিই চালাই, আমার ছেলে লেখাপড়া করে, সে এই কাজ করতে চায় না। তিনি বলেন, আমাদের পূর্বপুরুষের ঘোড়ার গাড়ি এখানেই হয়তো শেষ হয়ে যাবে। আমার পরিবার এই গাড়ি ও ঘোড়া বিক্রি করে দিতে বলে, কিন্তু মায়ায় পড়ে ঘোড়া ও গাড়ি রেখে দিয়েছি, লাভ কিছু নাই, তবুও চালাই শখের বশে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৯০ লাখ নিউরনের ভার্চুয়াল মস্তিষ্ক বানালেন বিজ্ঞানীরা
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একই দিকেই ঘুরছে মহাবিশ্বের বিরল গ্যালাক্সি-দল
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ব্রেস্ট ক্যানসারের চিকিৎসায় ভ্যাকসিন, বিজ্ঞানীদের অবিশ্বাস্য সাফল্য
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একমাস ধরে প্রতি রাতে দুধ ও গুড় একসঙ্গে খেলে কি হয়?
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফ্রান্সে সমুদ্রতলে কিংবদন্তির শহর, ৭০০০ বছর আগের বিশাল প্রাচীরের সন্ধান
১৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মঙ্গল গ্রহে প্রথমবারের মতো বজ্রপাত শনাক্তের দাবি
১৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শীতে কেন খাবেন নিম পাতার রস?
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যে কারণে বিশ্বের ধনীদের সবচেয়ে পছন্দের ঠিকানা দুবাই
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘরেই তৈরি করুন খাঁটি গাওয়া ঘি
১১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাতারের এয়ার অ্যাম্বুল্যান্স ‘ভাসমান হাসপাতাল’, রয়েছে যেসব সুবিধা
১১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিপদে পড়লে টানা তিন বছর ঘুমায় শামুক!
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টকে ভিতর থেকে সুরক্ষা দেয় যে ৫টি লাল ফল, গবেষণায় মিললো চমকপ্রদ উপকার
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












