অবৈধ অভিবাসীদের পোশাক ও মুখ তল্লাশি করতে পারবে যুক্তরাজ্যের পুলিশ
, ০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
অবৈধভাবে প্রবেশ করা অভিবাসীদের মোবাইল ফোন বা সিম কার্ড খুঁজে বের করার উদ্দেশ্যে তাদের কোট, জ্যাকেট বা দস্তানা খুলতে বাধ্য করতে পারবে এবং প্রয়োজনে মুখের ভেতরও তল্লাশি চালাতে পারবে। ব্রিটিশ সরকার গত সোমবার এ খবর জানিয়েছে।
দেশটির সরকার বলেছে, এই নতুন ক্ষমতা মূলত ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে মানবপাচারকারীদের সহায়তায় ব্রিটেনে প্রবেশকারী অভিবাসীদের যাত্রাপথ সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহে পুলিশকে সহায়তা করবে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পাচারকারী চক্রগুলো প্রায়ই ফোন, যোগাযোগ ও সামাজিক মাধ্যম ব্যবহার করে ফ্রান্স থেকে ছোট নৌকায় অভিবাসী আনার ব্যবস্থা করে। চলতি বছরে এই ধরনের যাত্রা রেকর্ড পরিমাণে বেড়েছে।
সরকার আশা করছে, নতুন আইনটি শিগগিরই ‘রয়্যাল অ্যাসেন্ট’ পেতে পারে, যা কেবল সাংবিধানিক আনুষ্ঠানিকতা।
হোম অফিস আরো জানায়, আগে পুলিশের মোবাইল ফোন তল্লাশি করার ক্ষমতা থাকতো শুধুমাত্র গ্রেপ্তারের পর। তবে নতুন ক্ষমতার ফলে তথ্য দ্রুত সংগ্রহ করা সম্ভব হবে।
এদিকে সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ব্রিটিশ ভোটারদের কাছে এখন অর্থনীতির চেয়ে অভিবাসনই সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। সরকারিভাবে আশ্রয়প্রার্থী হোটেলে থাকার বিরুদ্ধে হোটেলের বাইরে বিক্ষোভও দেখা গেছে।
তবে, কিছু মানবাধিকার সংগঠন সরকারের সমালোচনা করে বলেছে, নতুন নীতি অভিবাসীদের ওপর চাপ সৃষ্টি করছে এবং জাতিগত বিদ্বেষ ও সহিংসতা বাড়াচ্ছে। সূত্র: রয়টার্স।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের সাথে আলোচনা ছাড়া গাজায় শান্তি আসবে না: কাতার
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সংকট কাটাতে ‘অপপ্রচারে’ বড় বাজেট বরাদ্দ
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি হামলা
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি হামলা
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সুদানে হাসপাতাল ও স্কুলে ড্রোন হামলা, নিহত ৭৯
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শ্রীলঙ্কায় বন্যার মধ্যেই নতুন করে ভূমিধসের শঙ্কা
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলি দখলদারিত্ব শেষ হলেই অস্ত্র সমর্পণ
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরাইলপ্রীতি বন্ধে ইইউ পররাষ্ট্রনীতি প্রধানকে আহ্বান
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজায় ৫৭ হাজারের বেশি পরিবার চালাচ্ছে নারীরা -জাতিসংঘ
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাবরি মসজিদ বানাতে চাওয়া বিধায়ককে বহিষ্কার করেছে কংগ্রেস
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাবরি মসজিদ শহীদ দিবসে পুনরায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন - ৩ লক্ষ মানুষের গণজমায়েত
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)