ইমরান খানের নিরাপত্তা নিয়ে শঙ্কা জানালো তার ছেলে
, ০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবন্দি অবস্থাকে ঘিরে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ইমরানের ছেলে কাসিম খান জানিয়েছেন, তিন সপ্তাহেরও বেশি সময় ধরে পরিবারের কাছে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই যে, তিনি এখনও বেঁচে আছেন কিনা। খবর রয়টার্সের।
আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ইমরান খানের সঙ্গে তার পরিবার ও দলীয় কর্মীদের দেখা করতে দেয়া হচ্ছে না। অনলাইনে তার মৃত্যুর গুজব ছড়িয়েছে। এমনকি তার কারাগার পরিবর্তন হয়েছে, এমন খবরও রটেছে। এ অবস্থায় বাবার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কাসিম জানিয়েছেন, প্রতি সপ্তাহে আদালত পরিবারের সঙ্গে সাক্ষাতের অনুমতি দিলেও সরাসরি বা নির্ভরযোগ্য কোনো যোগাযোগ করতে দেয়া হচ্ছে না।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি করে রাখা হয়েছে। কিন্তু তিন সপ্তাহের বেশি সময় ধরে আদিয়ালা কারা কর্তৃপক্ষ ইমরানের সঙ্গে কাউকে দেখা করতে দিচ্ছে না। ফলে ছড়িয়ে পড়েছে নানা গুঞ্জন। কেউ কেউ বলছেন, আদিয়ালা কারাগার থেকে তাকে অন্য কোথাও সরিয়ে নেয়া হয়েছে। যদিও আদিয়ালা কারা কর্তৃপক্ষ আগেই জানিয়েছে, ইমরান এখনও ওই কারাগারেই আছেন, সুস্থ আছেন।
তবে রয়টার্সকে দেয়া লিখিত বক্তব্যে কাসিম খান বলেন, আপনার বাবা নিরাপদে আছেন, নাকি অসুস্থ হয়েছেন, এমনকি তিনি আদৌ বেঁচে আছেন কিনা, তা জানতে না পারা একধরনের মানসিক অত্যাচার।
পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোকে ইমরান খানের ছবি বা নাম প্রচার না করার নির্দেশ দেয়া হয়েছে। এ প্রসঙ্গে ইমরানের ছেলে কাসিম বলেন, এই বিচ্ছিন্নতা ইচ্ছাকৃতভাবে ঘটানো। তারা তাকে (ইমরান) ভয় পায়। কারণ, তিনি দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের সাথে আলোচনা ছাড়া গাজায় শান্তি আসবে না: কাতার
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সংকট কাটাতে ‘অপপ্রচারে’ বড় বাজেট বরাদ্দ
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি হামলা
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি হামলা
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সুদানে হাসপাতাল ও স্কুলে ড্রোন হামলা, নিহত ৭৯
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শ্রীলঙ্কায় বন্যার মধ্যেই নতুন করে ভূমিধসের শঙ্কা
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলি দখলদারিত্ব শেষ হলেই অস্ত্র সমর্পণ
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরাইলপ্রীতি বন্ধে ইইউ পররাষ্ট্রনীতি প্রধানকে আহ্বান
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজায় ৫৭ হাজারের বেশি পরিবার চালাচ্ছে নারীরা -জাতিসংঘ
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাবরি মসজিদ বানাতে চাওয়া বিধায়ককে বহিষ্কার করেছে কংগ্রেস
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাবরি মসজিদ শহীদ দিবসে পুনরায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন - ৩ লক্ষ মানুষের গণজমায়েত
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)