ইরানের স্বর্ণের বিশাল মজুদ আবিষ্কার
, ০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
ইরানে স্বর্ণের একটি বিশাল মজুত আবিষ্কৃত হয়েছে। দেশটির দক্ষিণ খোরাসান প্রদেশে অবস্থিত বেসরকারি মালিকানাধীন শাদান স্বর্ণ খনিতে নতুন একটি স্বর্ণের শিরা বা ভেইন স্ট্রাকচার শনাক্ত হয়েছে। এ ঘটনাকে দেশটির খনিজ মজুতের জন্য একটি বড় অগ্রগতি হিসেবে দেখছে স্থানীয় সংবাদমাধ্যম।
নব্য আবিষ্কৃত এই মজুত ইরানের শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে যাচাই ও অনুমোদন করেছে।
ইরানের সরকার সংশ্লিষ্ট ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, এই স্বর্ণখনির মজুত প্রায় ৬১ মিলিয়ন টন বলে নিশ্চিত হওয়া গেছে। মূল্যায়নে দেখা গেছে, নতুন শিরাটিতে রয়েছে ৭ দশমিক ৯৫ মিলিয়ন টন অক্সাইড স্বর্ণ আকরিক এবং ৫৩ দশমিক ১ মিলিয়ন টন সালফাইড স্বর্ণ আকরিক। নতুন ভা-ারটি ইরানের শিল্প, খনিজ ও বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক সরকারিভাবে যাচাই করা হয়েছে বলে জানা গেছে।
ইরান আনুষ্ঠানিকভাবে দেশের স্বর্ণ ভা-ারের পরিমাণ প্রকাশ করেনি, তবে সাম্প্রতিক বছরে ক্রয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
সেপ্টেম্বরে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদরেজা ফারজিন জানিয়েছেন, ২০২৩-২৪ সালে কেন্দ্রীয় ব্যাংকটি বিশ্বে শীর্ষ পাঁচ স্বর্ণ-ক্রয়কারী ব্যাংকের একটি ছিলো। দেশটির আইএসএনএ সংবাদমাধ্যমেও এ তথ্য প্রকাশিত হয়।
স্থানীয় সংবাদমাধ্যম কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা ইয়েকতা আশরাফির উক্তি উল্লেখ করেছে, ‘স্বর্ণ ভা-ার বৃদ্ধি দেশের অর্থনীতিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বোঝা থেকে সহায়তা করবে।’
ইরানে মোট ১৫টি স্বর্ণ খনি রয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় খনি হলো দেশের উত্তর-পশ্চিমে অবস্থিত জারশুরান খনি।
ডলারের বিপরীতে রিয়ালের ক্রমাগত দরপতন ও লাগামহীন মুদ্রাস্ফীতির কারণে অনেক ইরানির জন্য স্বর্ণই এখন নিরাপদ বিনিয়োগ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের সাথে আলোচনা ছাড়া গাজায় শান্তি আসবে না: কাতার
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সংকট কাটাতে ‘অপপ্রচারে’ বড় বাজেট বরাদ্দ
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি হামলা
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি হামলা
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সুদানে হাসপাতাল ও স্কুলে ড্রোন হামলা, নিহত ৭৯
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শ্রীলঙ্কায় বন্যার মধ্যেই নতুন করে ভূমিধসের শঙ্কা
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলি দখলদারিত্ব শেষ হলেই অস্ত্র সমর্পণ
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরাইলপ্রীতি বন্ধে ইইউ পররাষ্ট্রনীতি প্রধানকে আহ্বান
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজায় ৫৭ হাজারের বেশি পরিবার চালাচ্ছে নারীরা -জাতিসংঘ
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাবরি মসজিদ বানাতে চাওয়া বিধায়ককে বহিষ্কার করেছে কংগ্রেস
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাবরি মসজিদ শহীদ দিবসে পুনরায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন - ৩ লক্ষ মানুষের গণজমায়েত
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)