ট্রাম্প-শারা বৈঠক শেষে ঘোষণা:
আইএসবিরোধী বৈশ্বিক জোটে যোগ দিচ্ছে সিরিয়া
, ২০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১২ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৭ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
আইএস গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে গঠিত আন্তর্জাতিক জোটে যোগ দিচ্ছে সিরিয়া। গত সোমবার এক মার্কিন কর্মকর্তা এ কথা জানিয়েছে।
হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্টের বৈঠকের কয়েক ঘণ্টার মাথায় এ ঘোষণা এসেছে।
গত সোমবার শারা হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। ১৯৪৬ সালে দেশটি স্বাধীনতা লাভের পর এটি হোয়াইট হাউসে কোনো সিরীয় প্রেসিডেন্টের প্রথম সফর।
যুক্তরাষ্ট্র তাদের কথিত সন্ত্রাসী তালিকা থেকে শারার নাম বাদ দেওয়ার কয়েক দিন পরই শারা ওয়াশিংটন সফরে যান।
যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা বলে, শারার সফরকালে সিরিয়া আইএসবিরোধী বৈশ্বিক জোটে যোগ দেওয়ার ঘোষণা দেয়। এর মাধ্যমে সিরিয়া এ জোটের ৯০তম সদস্য হবে।
ওই কর্মকর্তার তথ্য অনুযায়ী, সন্ত্রাস দমন, নিরাপত্তা ও অর্থনৈতিক সমন্বয় আরও জোরদার করার লক্ষ্যে সিরিয়াকে ওয়াশিংটনের সঙ্গে আবারও কূটনৈতিক সম্পর্ক চালু করার সুযোগ দেওয়া হবে।
ট্রাম্প বলেছে, এক দশকের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের পর সিরিয়া যেন ‘অত্যন্ত সফল’ দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে- সেটাই তার চাওয়া। তার বিশ্বাস- শারা তা পারবে।
ট্রাম্প ও শারার ওই বৈঠকে সাংবাদিকদের উপস্থিত থাকার অনুমতি ছিলো না। বৈঠক শেষে সাংবাদিকদের ট্রাম্প বলেছে, ‘তিনি (শারা) অত্যন্ত শক্তিশালী এক নেতা। প্রতিনিয়ত সংগ্রাম করতে থাকা এক দেশ থেকে তিনি এসেছেন।
পরে ট্রাম্প আরও বলে, ‘মানুষ বলে, তার অতীতটা কঠিন ছিলো। আমাদের সবারই তো অতীতটা কঠিন...আর সত্যি বলতে, যদি কারও অতীত কষ্টকর না হয়, তবে তার সামনে এগোনোর সুযোগই থাকে না। ’
ট্রাম্প বলেছে, মধ্যপ্রাচ্যে তার বৃহত্তর শান্তি পরিকল্পনার একটি ‘বড় অংশ’ সিরিয়া। সে আশা করছে, এ শান্তি পরিকল্পনার আওতায় গাজায় সন্ত্রাসী ইসরায়েল ও হামাসের মধ্যে নাজুক যুদ্ধবিরতি চুক্তিটি টিকিয়ে রাখা সম্ভব হবে।
আম্রিকার ইন্ডিয়ানা আকস্মিক তুষারঝড়ের কবলে পড়েছে। রাস্তায় বের হলেই ঘটছে দুর্ঘটনা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতীয়দের নাগরিকত্ব ত্যাগের সংখ্যা দিন দিন বাড়ছে
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজায় সন্ত্রাসী ইসরায়েলি হামলা, নিহত ৪
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রথমবারের মতো ২ কোটি টন ছাড়াবে মালয়েশিয়ার পাম অয়েল উৎপাদন
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে রায় দিয়ে টানাপোড়েনে বিচারকরা
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দিল্লিতে বোমা হামলার পর থেকে হেনস্থার শিকার কাশ্মীরের মুসলিম ডাক্তাররা
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারতে ঘন কুয়াশায় ভয়াবহ দুর্ঘটনার কবলে অসংখ্য বাস-ট্রাক-গাড়ি
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ইসরায়েল প্রতিদিন যুদ্ধাপরাধ করে’
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দক্ষিণ লেবাননে ইসরায়েলের ডজনখানেক বিমান হামলা, যুদ্ধবিরতি আরও নাজুক
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিম তীরে ২০১৭ সালের পর সর্বোচ্চ স্তরে ইসরায়েলি বসতি স্থাপন -জাতিসংঘ
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় গাজায় ৮২ শিশু নিহত
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউক্রেন সংঘাতকে ব্যবহার করে ফিলিস্তিন ইস্যুকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পশ্চিমারা
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নাগরিকত্ব বাতিলের ঝুঁকিতে যুক্তরাজ্যের ৯০ লাখ মুসলিম নাগরিক, ঝুঁকিতে আরও যেসব দেশ
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)