রয়টার্স/ইপসোসের জরিপ:
ক্ষমতা গ্রহণের পর ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্নে, ৫৮ শতাংশ মার্কিনীই অসন্তুষ্ট
, ২৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১৭ নভেম্বর, ২০২৫ খ্রি:, ০২ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি মার্কিনীদের সমর্থনের হার আরও কমে গেছে। নতুন এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৫৮ শতাংশ মার্কিনীই তাকে নিয়ে অসন্তুষ্ট। ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার এ হার গত জানুয়ারিতে সে সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে সর্বনিম্ন।
বার্তা সংস্থা রয়টার্স এবং গবেষণাপ্রতিষ্ঠান ইপসোস পরিচালিত জরিপটি গত বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, ট্রাম্পের কার্যক্রমের প্রতি অসন্তুষ্ট হওয়া মার্কিনীদের হার বেড়েছে।
গত মে মাসের মাঝামাঝি নাগাদ ট্রাম্পের প্রতি অসন্তুষ্টের হার ছিলো ৫২ শতাংশ। নভেম্বর নাগাদ এ হার বেড়ে ৫৮ শতাংশে পৌঁছেছে।
চলতি মাসে ছয় দিন ধরে অনলাইনে জরিপটি চালানো হয়। জরিপের অংশ হিসেবে দেশজুড়ে ১২০০ জন মার্কিন প্রাপ্তবয়স্ক ব্যক্তির কাছে শীর্ষ রাজনৈতিক নেতাদের বিষয়ে মতামত জানতে চাওয়া হয়েছিলো। ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ভোট দেওয়ার পরিকল্পনা সম্পর্কেও তাদের প্রশ্ন করা হয়েছিলো।
জরিপে দেখা গেছে, আগামী বছরের মধ্যবর্তী নির্বাচন নিয়ে রিপাবলিকানদের তুলনায় ডেমোক্র্যাটদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বেশি। চলতি মাসে অনুষ্ঠিত কিছু নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের কারণে এমনটা হয়েছে বলে মনে করা হচ্ছে।
নিজেদের ডেমোক্রেটিক পার্টির সদস্য হিসেবে পরিচয় দেওয়া প্রায় ৪৪ শতাংশ নিবন্ধিত ভোটার বলে, তারা ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিতে ‘খুবই উৎসাহী’। আর রিপাবলিকানদের মধ্যে এই হার ২৬ শতাংশ।
প্রায় ৭৯ শতাংশ ডেমোক্র্যাট বলেছে, মধ্যবর্তী নির্বাচনে ভোট দিতে না পারলে তাদের আক্ষেপ থাকবে; আর রিপাবলিকানদের মধ্যে এমনটা ভাবে ৬৮ শতাংশ ভোটার।
আগামী বছর প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবগুলো এবং ১০০ সদস্যবিশিষ্ট সিনেটের ৩৫টি আসনে নির্বাচন হবে। বর্তমানে কংগ্রেসের দুই কক্ষই রিপাবলিকানদের নিয়ন্ত্রণে।
রয়টার্স-ইপসোস পরিচালিত জরিপের অংশ হিসেবে ভোটারদের কাছে জানতে চাওয়া হয়েছিলো, এখন ভোট হলে তারা কাকে ভোট দেবে। ৪১ শতাংশ নিবন্ধিত ভোটার বলে, তারা ডেমোক্রেটিক পার্টির প্রার্থীকে বেছে নেবে। ৪০ শতাংশ ভোটার রিপাবলিকান প্রার্থীকে বেছে নেওয়ার কথা বলে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইউরোপের ২৯ দেশে বেড়েছে সাইবার বুলিং, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পূর্ব জেরুজালেমে ইউএনআরডব্লিউএ’র সদর দফতরে সন্ত্রাসী ইসরায়েলি অভিযান
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লেবাননে সন্ত্রাসী ইসরায়েলের ব্যাপক বিমান হামলা
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুদানে বিমান হামলায় শত শত বেসামরিক নিহত, তদন্তে চাঞ্চল্যকর তথ্য
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: বিদ্যুৎবিচ্ছিন্ন ২ সহস্রাধিক বাড়িঘর
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ধ্বংসস্তূপের ভেতর থেকেই দখলদারদের সামরিক যানকে এভাবে টার্গেট করে ধ্বংস করেছেন বীর যোদ্ধারা।
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুদ্ধপরবর্তী দারিদ্র ও দুর্দশার কবলে দখলদারগোষ্ঠী
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারতের পর্যটনরাজ্য গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকা-, নিহত ২৩
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে বিচারের মুখোমুখি এক দ্বৈত নাগরিক
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের ফেলা যে অবিস্ফোরিত বোমা নিয়ে ভীষণ চিন্তায় আমেরিকা
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রজুড়ে ভারী তুষারপাত, বাতিল হচ্ছে ফ্লাইট
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের সাথে আলোচনা ছাড়া গাজায় শান্তি আসবে না: কাতার
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












