সম্পাদকীয়-২
নগরের সুবিধা বিকেন্দ্রীকরণ করতে পারলেই কেবল নগরমুখী জনস্রোত ঠেকানো যাবে
, ২৬শে জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০১ সাবি’, ১৩৯২ শামসী সন , ২৯ নভেম্বর, ২০২৪ খ্রি:, ১৪ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
গ্রাম থেকে আসা অতিরিক্ত মানুষ নগরের সেবা ও সুবিধায় ভাগ বসাচ্ছে। এতে নাগরিক সেবা ও সুবিধায় ঘাটতি দেখা দিচ্ছে। পরিবেশ, যাতায়াত, আইন-শৃংখলা প্রভৃতি ক্ষেত্রে চাপ সৃষ্টি হচ্ছে। লক্ষ্য করা গেছে, বড় বড় নগরে, বিশেষ করে ঢাকায় মানুষ আগমনের সংখ্যা অনেক বেশি। এখানে সুযোগ-সুবিধা ও প্রাপ্তিসম্ভাবনা অনেক বেশি। কিন্তু অস্বাভাবিক লোকসংখ্যা ঢাকার সবরকম স্বাভাবিকতাকে বিনষ্ট করে দিচ্ছে। ঢাকা এখন বিশ্বের সবচেয়ে বসবাস অযোগ্য নগরের একটি। বসবাসযোগ্যতার দিক দিয়ে বিশ্বের ১৪০ নগরের মধ্যে ঢাকার অবস্থান ১৩৭তম।
স্বাধীনতার আগে যেখানে এই নগরে কয়েক লাখ লোক বসবাস করতো, সেখানে এখন লোকসংখ্যা দুই কোটির ওপর, ইতোমধ্যে এই নগরের চৌহদ্দি অকল্পনীয়ভাবে বেড়েছে।
কিন্তু নগর যতই বাড়–ক, সেই তুলনায় সেবা ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়েনি। গ্যাস সংকট, পানি সংকট, বিদ্যুৎ সংকট, পরিবহনের সংকট, পানিবদ্ধতার সংকট ইত্যাদি নগরজীবনকে বিপর্যয়কর করে তুলেছে।
বিশেষজ্ঞরা মনে করেন, নগর সুনির্দিষ্ট পরিকল্পনা মাফিক গড়ে উঠলে এবং নাগরিক সেবা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা সম্ভব হলে ঢাকাসহ বড় নগরগুলোতে মানুষের মিছিল আপনা-আপনিই ছোট হয়ে আসতো।
নগরের সেবা-সুবিধা গ্রামে গেলে নিতান্ত প্রয়োজন ছাড়া মানুষ নগরমুখী হতো না। এটা অস্বীকার করা যাবে না, কর্মসংস্থানের প্রত্যাশা নিয়েই সাধারণত মানুষ গ্রাম থেকে নগরে পদার্পণ করে। নানা রকমের কাজের সুযোগ আছে নগরে, যেটা গ্রামে নেই। কুলি, মিন্তি, রিকশাচালক, ঠেলাওয়ালা হওয়ার সুযোগ আছে নগরে। নির্মাণ শ্রমিকসহ নানা ক্ষেত্রে শ্রমিক হওয়ার সুযোগও আছে।
গ্রামে যাদের জমি-জিরাত কম বা নেই, যারা সুবিধামতো কাজও পায় না, তারা কোনো কিছু না ভেবেই নগরমুখী হয়, বস্তিতে আশ্রয় নেয় এবং কোনো না কোনো কাজ করে জীবন নির্বাহের চেষ্টা করে। গ্রামে যদি বিদ্যুৎ-গ্যাসের সরবরাহ নিশ্চিত করা যায়, ক্ষুদ্র ও মাঝারি ধরনের শিল্পের বিস্তার ঘটনো যায়, আয়-রোজগারের বিবিধ উপায় সৃষ্টি করা যায় তাহলে গ্রাম ছেড়ে মানুষ নগরে আসবে কেন?
ইতোমধ্যে ঢাকার জীবন অনেকটাই অসহনীয় হয়ে উঠেছে। উন্নয়নকে ঢাকামুখী প্রবণতা থেকে মুক্ত করার জন্য বিশাল আকারে বিকেন্দ্রীকরণের পথে হাঁটতে হবে।
মফস্বল এলাকায় যতগুলো জেলা আছে, সেসব জেলায় পরিকল্পিত উপায়ে উন্নয়ন উদ্যোগ সৃষ্টিকারী প্রয়াসগুলো ছড়িয়ে দিতে হবে। যদি প্রত্যেক জেলায় উন্নতমানের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা যায়, তাহলে ঢাকামুখী ছাত্র-ছাত্রীদের স্রোত হ্রাস পেতে শুরু করবে। এভাবেই উন্নয়ন প্রয়াসগুলো ছড়িয়ে দিতে হবে ঢাকার বাইরে।
রাজধানীবাসী বহু বছর ধরেই যানজট, দূষণ, পানিবদ্ধতাসহ নানান সংকটে ভুগছে। স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামোর প্রশ্নেও নাগরিকদের প্রতিনিয়ত নানান সমস্যা মোকাবিলা করতে হয়।
যেসব অনিয়ম-অব্যবস্থাপনার কারণে দেশের শহর-নগরগুলো বসবাসের অযোগ্য হয়ে উঠছে সেগুলো যদি বন্ধ করা না হয় তাহলে পরিস্থিতির উত্তরণ ঘটবে না। মানুষের বসবাসযোগ্য নগর গড়তে হলে পরিবেশ দূষণ রোধ করতে হবে, অবকাঠামোর উন্নয়ন ঘটাতে হবে সুপরিকল্পিতভাবে, বন্ধ করতে হবে অপরিকল্পিত নগরায়ন। নগরমুখী জনস্রোত কমাতে বিকেন্দ্রীকরণের বিকল্প নেই।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আজ মহাসম্মানিত ১২ই জুমাদাল উখরা শরীফ। যা সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ১২ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত। সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার শান মান মুবারক অনুভব করা, মর্যাদা-মর্তবা মুবারক জানা, দয়া-ইহসান মুবারক উপলব্ধি করা সর্বোপরি নেক ছায়াতলে উপনীত হওয়া বর্তমান যামানায় সবার জন্যই ফরজ।
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩ লাখ কোটি টাকা মূল্যের ৯ হাজার একর বেদখল হওয়া রেলের জমি উদ্ধারে অতীতের মত বর্তমান সরকারও ব্যার্থ হচ্ছে কথিত গলদ আইন ও লোক দেখানো উদ্ধার প্রক্রিয়া এবং লোভী জনগণের বিপরীতে খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র চেতনাতেই সফলতা ও প্রাপ্তি সম্ভব ইনশাআল্লাহ
০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্বামী-স্ত্রীর সহজাত খুনসুটিকে বৈবাহিক ধর্ষণ সংজ্ঞায়িত করার সরকারী উসকানি এখন বাবা-মায়ের শাসনকেও মামলায় গড়িয়েছে। পারিবারিক বন্ধন ধ্বংস, এল.জি.বি.টি.কিউ আন্দোলনের কুচক্রী, কুশীলবদের কুতৎপরতা রোধে ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানকে এক্ষণি সোচ্চার হতে হবে ইনশাআল্লাহ
০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রতি বছর সাপের কামড়ের শিকার ৯৬ হাজার মানুষ, মৃত্যু ১০ হাজারের বেশী। প্রতিদিন মারা যায় প্রায় ২৫ জন। অ্যান্টিভেনম সহজলভ্য করতে হবে। দেশেই উৎপাদনের ব্যবস্থা করতে হবে। ইনশাআল্লাহ!
০২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জনঘনত্বের কারণে- বেশী তাপমাত্রা, রোগব্যাধি, বায়ূ দূষণ, শব্দ দূষণ, যানজট পানিবদ্ধতা সহ বিভিন্ন দুর্বিষহ ও দমবদ্ধ অবস্থায় বিপর্যস্থ ঢাকা এখন সম্পূর্ণভাবে বসবাসের অযোগ্য। নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই ঢাকাকে বিকেন্দ্রীকরণ করতে হবে ইনশাআল্লাহ
০২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুবারক হো মহিমান্বিত ৯ই জুমাদাল ঊখরা শরীফ! আজ ক্বায়িম-মাক্বামে সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সাইয়্যিদুল উমাম আল খ¦মিস আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের ৪ কোটি মানুষ না খেয়ে থাকে। অথচ বছরে প্রায় ৫০ হাজার কোটি টাকার শস্য নষ্ট হয় খাদ্য অপচয় রোধ করতে ‘নিশ্চয়ই অপব্যয়কারীরা শয়তানের ভাই’- পবিত্র কুরআন শরীফ উনার এই নির্দেশ সমাজের সর্বাত্মক প্রতিফলন ব্যতীত কোনো বিকল্প নেই।
৩০ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে মানসিক রোগীর সংখ্যা প্রায় ৪ কোটি। বিপরীতে স্বাস্থ্য বাজেটের মাত্র ০.৪৪% ব্যয় হচ্ছে মানসিক চিকিৎসায়। রয়েছে মানসিক বিশেষজ্ঞ ও দক্ষ জনবল সঙ্কট।
৩০ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ৭ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত পবিত্র ৭ই জুমাদাল ঊখরা শরীফ আজ।
২৯ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিজেদের ক্যাশিয়ারদের সুযোগ করে দেয়ার জন্য পতিত সরকার দেশের চিনি শিল্পকে ধ্বংস করেছিলো। (নাউযুবিল্লাহ) যথাযথ পৃষ্ঠপোষকতা করলে অতীতের মত চিনি রফতানী করা যাবে ইনশাআল্লাহ খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র পরিক্রমায় চললেই সে প্রজ্ঞা পাওয়া সম্ভব ইনশাআল্লাহ!
২৮ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাজারের ৯৮ ভাগ শাকসবজি ও ৭০ ভাগ খাবারে কীটনাশক ডিজিটাল বা স্মার্ট বাংলাদেশ গড়তে চাইলে আগে স্মার্ট খাবারের ব্যবস্থা করতে হবে
২৮ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারী হাসপাতালে নানা সংকট বেসরকারী হাসপাতাল অত্যন্ত ব্যয় বহুল জনগণের জন্য উভয় সংকট দূর করার দায়িত্ব সরকারের
২৭ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












