ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিলে ‘বেছে বেছে হত্যা’র হুমকি দখলদার ইসরায়েলি মন্ত্রীর
, ২৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২০ নভেম্বর, ২০২৫ খ্রি:, ০৫ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পক্ষে ভোট দিলে ফিলিস্তিন কর্তৃপক্ষের (পিএ) নেতাদের ‘বেছে বেছে হত্যা’ করা হবে বলে সরাসরি হুমকি দিয়েছে সন্ত্রাসী ইসরায়েলের কট্টর-ডান জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন-গভির।
সন্ত্রাসী ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে এক সাংবাদিক সম্মেলনে বেন-গভির বলেছে, ‘যদি তারা এই রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করে, জাতিসংঘ একে (ফিলিস্তিন রাষ্ট্র) স্বীকৃতি দেয়, তাহলে প্রধানমন্ত্রী, আপনার ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেছে বেছে হত্যা করার নির্দেশ দেওয়াই উচিত হবে, যারা সবদিক থেকেই সন্ত্রাসী। আর আপনাকে অবশ্যই আবু মাজেনকে (ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস) গ্রেপ্তারের নির্দেশ দিতে হবে। ’
‘মিডল ইস্ট আই’ পত্রিকা জানায়, গত সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের গাজা শান্তি পরিকল্পনা অনুমোদনের জন্য ভোট হওয়ার আগে সন্ত্রাসী ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন-গভির এই মন্তব্য করে।
এই শান্তি পরিকল্পনার সর্বশেষ সংস্করণে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনার কথা উল্লেখ রয়েছে, যা আগের খসড়া পরিকল্পনায় ছিলো না। ফিলিস্তিন কর্তৃপক্ষ (পিএ) বেন-গভিরের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘সন্ত্রাসী ইসরায়েলের কর্মকর্তাদের এ ধরনের মন্তব্য নিয়মিত উস্কানি। এতে এমন এক রাজনৈতিক মনোভাব প্রকাশ পেয়েছে যেখানে শান্তি প্রত্যাখ্যাত হয়েছে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। ’ মন্ত্রণালয় থেকে এ ধরনের মন্তব্যের জন্য বেন-গভিরকে জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানি ড্রোন মোকাবিলায় মধ্যপ্রাচ্যে ২০১ সামরিক বিশেষজ্ঞ পাঠালো ইউক্রেন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লারিজানিকে হত্যার চূড়ান্ত জবাব দেওয়ার হুমকি ইরানের
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লারিজানিকে হত্যায় ইরানের নেতৃত্ব ভাঙবে না -পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, এক ব্যক্তির মৃত্যুদ- কার্যকর করলো ইরান
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধে আমিরাত কেন ইরানের নিশানায়?
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মোজতবা খামেনি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের প্রতিরক্ষা ও সতর্কীকরণ ব্যবস্থা থুবড়ে পড়েছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় হামলা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্রে ২০২৩ সালের পর সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে গ্যাস
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কাবুলের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০৮: দাবি আফগানিস্তানের
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উপসাগরীয় অঞ্চলে ইরানের সিরিজ ড্রোন হামলা, আমিরাতে প্রাণহানি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ওমান উপসাগরে তেলবাহী ট্যাঙ্কারে হামলা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)