ভারতে বায়ুদূষণ-বিরোধী বিক্ষোভে গ্রেফতার বহু মানুষ
, ১১ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভারতে বায়ুদূষণ রোধে পদক্ষেপ নেওয়ার দাবিতে বিক্ষোভ থেকে কয়েক ডজন মানুষকে আটক করেছে স্থানীয় পুলিশ। রাজধানী দিল্লির স্থাপনা ইন্ডিয়া গেটের সামনে ওই বিক্ষোভের আয়োজন করা হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের ফুটেজে দেখা গেছে, বিক্ষোভকারীদের টেনে নিয়ে যাচ্ছে পুলিশ। তাদের অনেকে হাতে ব্যানার ধরে আছে। এক ব্যানারে লেখা ছিলো, নিশ্বাস নিয়েই আমরা মারা যাচ্ছি। অনেকে আবার পুলিশের গাড়িতে তোলার সময় ‘বিশুদ্ধ বাতাস আমাদের অধিকার’ সেøাগান দিতে থাকে।
নেহা নামে এক বিক্ষোভকারী ভারতীয় বার্তাসংস্থা এএনআইকে বলেছে, আমাদের একটাই সমস্যা- বিশুদ্ধ বাতাস। অনেক বছর ধরে এই সমস্যা চলছে, কিন্তু এখনও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
গতকাল সোমবার বায়ুমান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স) দিল্লির স্কোর ছিলো ৩৪৫, যা ‘খুবই খারাপ’ হিসেবে চিহ্নিত। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের মান অনুযায়ী, স্কোর ০-৫০ ‘ভালো’ এবং ৪০১-৫০০ ‘গুরুতর’ হিসেবে গণ্য হয়।
রাজধানী দিল্লি ও আশপাশের অঞ্চলগুলো প্রতি বছর শীতকালে ঠান্ডা ও ভারী বাতাসের কারণে নির্মাণকাজের ধুলো, গাড়ির কালো ধোঁয়া ও পোড়ানো ফসলের ধোঁয়া মিলিত হয়ে ধুলাবালি মিশ্রিত ঘন কুয়াশা বা ধোঁয়াশার সৃষ্টি করে, যা হাজারো মানুষের শ্বাসযন্ত্রের রোগের কারণ হয়।
বিক্ষোভকারীদের আটকের বিষয়ে পুলিশের বিবৃতিতে বলা হয়, ইন্ডিয়া গেট অনুমোদিত বিক্ষোভস্থল নয়, তাই সেখানকার লোকজনকে সরে যেতে বলা হয়েছিলো। তবে বিরোধী নেতারা এই আচরণের সমালোচনা করেছে।
গত মাসে দূষণ কমাতে কৃত্রিম বৃষ্টি ঘটানোর একটি প্রচেষ্টা ব্যর্থ হয়। মেঘ জমিয়ে বৃষ্টি নামানোর জন্য রাসায়নিক ছিটিয়েও কোনও বৃষ্টি হয়নি।
শক্তিশালী ঝড়ের পর বন্যায় ধুয়ে-মুছে গেছে ফিলিপাইনের বিভিন্ন এলাকা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতীয়দের নাগরিকত্ব ত্যাগের সংখ্যা দিন দিন বাড়ছে
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজায় সন্ত্রাসী ইসরায়েলি হামলা, নিহত ৪
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রথমবারের মতো ২ কোটি টন ছাড়াবে মালয়েশিয়ার পাম অয়েল উৎপাদন
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে রায় দিয়ে টানাপোড়েনে বিচারকরা
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দিল্লিতে বোমা হামলার পর থেকে হেনস্থার শিকার কাশ্মীরের মুসলিম ডাক্তাররা
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারতে ঘন কুয়াশায় ভয়াবহ দুর্ঘটনার কবলে অসংখ্য বাস-ট্রাক-গাড়ি
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ইসরায়েল প্রতিদিন যুদ্ধাপরাধ করে’
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দক্ষিণ লেবাননে ইসরায়েলের ডজনখানেক বিমান হামলা, যুদ্ধবিরতি আরও নাজুক
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিম তীরে ২০১৭ সালের পর সর্বোচ্চ স্তরে ইসরায়েলি বসতি স্থাপন -জাতিসংঘ
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় গাজায় ৮২ শিশু নিহত
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউক্রেন সংঘাতকে ব্যবহার করে ফিলিস্তিন ইস্যুকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পশ্চিমারা
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নাগরিকত্ব বাতিলের ঝুঁকিতে যুক্তরাজ্যের ৯০ লাখ মুসলিম নাগরিক, ঝুঁকিতে আরও যেসব দেশ
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)