মহাকাশে পারমাণবিক অস্ত্র মজুত করছে রাশিয়া -ম্যাক্রোঁ
, ২২ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১৪ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৯ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেছে, আগামীর যুদ্ধক্ষেত্র হবে মহাকাশ। গত বুধবার (১২ নভেম্বর) ফ্রান্সের মহাকাশ ও বিমান চলাচল কেন্দ্র তুলুসে এক সংবাদ সম্মেলনে সে এই মন্তব্য করে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ম্যাক্রোঁ অভিযোগ করে, ২০২২ সালে ইউক্রেনে আক্রমণ শুরু করার পর রাশিয়া মহাকাশ থেকে গুপ্তচর কার্যক্রম পরিচালনা করছে। তার দাবি, বেশ কিছু দিন ধরেই রুশ মহাকাশ যানগুলো ফরাসি উপগ্রহগুলোকে পর্যবেক্ষণ করছে।
ম্যাক্রোঁ আরও অভিযোগ করেছে, ফরাসি মহাকাশ স্থাপনাগুলো ব্যাপক জিপিএস সিগন্যাল জ্যাম এবং সাইবার আক্রমণের শিকার হয়েছে। রাশিয়ার এ ধরনের কার্যকলাপকে হুমকি অভিহিত করে সে ফ্রান্সের সামরিক কার্যকলাপকে মহাকাশে বিস্তৃত করার ওপর জোর দেয়।
ম্যাক্রোঁ তার বক্তব্যে রাশিয়া মহাকাশে পারমাণবিক অস্ত্র মজুত করছে বলে ইঙ্গিত দিয়ে এটাকে সমগ্র বিশ্বের জন্য বিপর্যয় বলে উল্লেখ করে। এর মোকাবিলায় ২০৩০ সাল পর্যন্ত মহাকাশ সামরিক খাতে অতিরিক্ত ৪.২ বিলিয়ন ইউরো বিনিয়োগ করার ঘোষণাও দেয় ফরাসি প্রেসিডেন্ট।
তবে ঠিক কোন কোন বিষয়ে বিপুল এই অর্থ ব্যয় করা হবে, তার সুনির্দিষ্ট বিবরণ সে দেননি। ধারণা করা হচ্ছে, ফ্রান্সের মহাকাশ কৌশলের জন্য ভবিষ্যতে পুনর্ব্যবহারযোগ্য লঞ্চার এবং উচ্চমাত্রার থ্রাস্ট ইঞ্জিন নির্মাণকে অগ্রাধিকার দেওয়া হতে পারে। সূত্র: এএফপি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতীয়দের নাগরিকত্ব ত্যাগের সংখ্যা দিন দিন বাড়ছে
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজায় সন্ত্রাসী ইসরায়েলি হামলা, নিহত ৪
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রথমবারের মতো ২ কোটি টন ছাড়াবে মালয়েশিয়ার পাম অয়েল উৎপাদন
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে রায় দিয়ে টানাপোড়েনে বিচারকরা
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দিল্লিতে বোমা হামলার পর থেকে হেনস্থার শিকার কাশ্মীরের মুসলিম ডাক্তাররা
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারতে ঘন কুয়াশায় ভয়াবহ দুর্ঘটনার কবলে অসংখ্য বাস-ট্রাক-গাড়ি
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ইসরায়েল প্রতিদিন যুদ্ধাপরাধ করে’
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দক্ষিণ লেবাননে ইসরায়েলের ডজনখানেক বিমান হামলা, যুদ্ধবিরতি আরও নাজুক
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিম তীরে ২০১৭ সালের পর সর্বোচ্চ স্তরে ইসরায়েলি বসতি স্থাপন -জাতিসংঘ
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় গাজায় ৮২ শিশু নিহত
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউক্রেন সংঘাতকে ব্যবহার করে ফিলিস্তিন ইস্যুকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পশ্চিমারা
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নাগরিকত্ব বাতিলের ঝুঁকিতে যুক্তরাজ্যের ৯০ লাখ মুসলিম নাগরিক, ঝুঁকিতে আরও যেসব দেশ
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)