মহিলাদের মতামত: যে বা যারা সম্মানিত শরীয়ত উনার খিলাফ কাজ করে, তাদেরকে অনুসরণ করা জায়িয নেই, তারা অনুসরণের অযোগ্য
, ০৭ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ৩০ তাসি, ১৩৯০ শামসী সন , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ১৪ই ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মহিলাদের পাতা
আমরা প্রত্যেকেই কাউকে না কাউকে অনুসরণ করে থাকি। তবে বাজার দরে সবাইকে অনুসরণ করা সম্মানিত দ্বীন ইসলাম, সম্মানিত শরীয়ত উনার সম্পূর্ণ খিলাফ ও গুনাহের কাজ। কেননা মহান আল্লাহ পাক তিনি উনার সম্মানিত কালাম পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক করেন- যিনি আমার এবং আমার হাবীব সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দিকে রুজু হয়েছেন উনার অনুসরণ করো।
বিপরীতে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- যার বা যাদের ক্বলব আমার সম্মানিত যিকির মুবারক থেকে গাফিল এবং সম্মানিত যিকির থেকে গাফিল হওয়ার কারণে নিজেদের নফসের অনুসরণ করে আর নফসের অনুসরণ করার কারণে তাদের কাজ বা তাদের আমলগুলি সম্মানিত শরীয়ত উনার খিলাফ হয় এমন ব্যক্তিদেরকে তোমরা অনুসরণ অনুকরণ করবে না। তাদের থেকে দূরে থাকবে।
সম্মানিত শরীয়ত উনার খিলাফ কাজ কি? যেমন, পর্দা করা ফরয আর বেপর্দা হওয়া হারাম। এখন যারা বেপর্দা হবে মহিলাদের সাথে সাক্ষাৎ করবে, উঠা-বসা করবে, তারা অনুসরণের অযোগ্য।
আবার সম্মানিত শরীয়ত উনার ফতওয়া হলো, প্রাণীর ছবি তোলা হারাম। এই হারাম কাজ যারা করবে তারা জাহান্নামী। এই জাহান্নামী হওয়ার আমল বা যারা ছবি তুলবে তারাও অনুসরণের যোগ্য নয়। এমনিভাবে যারা সম্মানিত শরীয়ত উনার খিলাফ কাজ তথা তন্ত্রমন্ত্র করা, হরতাল করা, লংমার্চ করা, টিভি চ্যানেলে প্রোগ্রাম করা, নেশা করা ইত্যাদি কাজ যারা করবে তাদেরও অনুসরণ করা যাবে না। কেননা উপরোক্ত কাজগুলো সম্মানিত কুরআন শরীফ, সম্মানিত হাদীছ শরীফ, ইজমা শরীফ ও ক্বিয়াস শরীফ উনাদের সম্পূর্ণ খিলাফ ও কঠিন গুনাহের কাজ।
তাই ইহকাল ও পরকালে নাজাত অন্বেষণকারী প্রত্যেক ব্যক্তির জন্য ফরয-ওয়াজিব হবে সম্মানিত শরীয়ত উনাকে যারা মানেন উনাদেরকে অনুসরণ করা। আর যারা সম্মানিত শরীয়ত উনাকে মানে না, তাদের থেকে দূরে থাকা।
মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে সেই তাওফীক দান করুন।
-তাসনীমে শিরিন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সর্বাবস্থায় আজল বা তাড়াহুড়া না করে সতর্কতা অবলম্বন করা উচিত
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হুব্বে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক তিনি তওবাকারীকে পছন্দ করেন (২)
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দোযখে বেপর্দা হওয়া নারীদের শাস্তির বর্ণনা (৯)
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামায়াতের জন্য মহিলাদের মসজিদে ও ঈদগাহে যাওয়া হারাম ও কুফরী (৩)
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












