সম্পাদকীয়-২
শহরের প্রতিটি বাড়ির ছাদ হোক এক টুকরো বাগান ও ছদকায়ে জারিয়ার খামার। সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের তৎপরতা দরকার। খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র চেতনায় এ নিয়ামত লাভ সম্ভব ইনশাআল্লাহ
, ০৯ মার্চ, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
ঢাকা শহরে ছাদ কৃষির মাধ্যমে কৃষি বিপ্লব ঘটানো যায়। ঢাকায় বাগান বা কৃষির জন্য পর্যাপ্ত জায়গা পাওয়া যাবে না। অতএব ছাদই কৃষির জন্য একটি বড় ক্ষেত্র হতে পারে। সবাই যেন ছাদ কৃষি করে সেজন্য প্রচারণা দরকার।
ছাদ বাগানেই মশার জন্ম হয় কথাটি সঠিক নয়। বরং নিয়ম মেনে ছাদ বাগান করলে ছাদে মশা জন্মানো বন্ধ করা সম্ভব। বাগান না করলে দেখা যায় অনেক ছাদে পানি জমে থাকে, অব্যবহৃত জিনিসপত্র পড়ে থাকে। এর ফলে সেখানে এডিসের লার্ভা জন্মায়। অতএব ছাদ বাগান করার মাধ্যমেই মশা নিয়ন্ত্রণ সম্ভব।
গবেষণায় দেখা গেছে, ছাদে সবজি, ফুল ও ফল বাগান করা হলে সংশ্লিষ্ট ভবনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমে যায়। ছাদে, বাড়ির আঙ্গিনা ও খালি জায়গার বাগানে বিভিন্ন প্রজাতির পাখি, কীটপতঙ্গ ইত্যাদি গাছের ফুলে-ফলে বসে। এতে জীববৈচিত্র্য সংরক্ষিত হয়, পরাগায়ন সুসম্পন্ন হয়, পরিবেশ দূষণ মুক্ত থাকে। পাখি ক্ষতিকারক পোকা-মাকড়গুলো খেয়ে কীটপতঙ্গের আক্রমণ থেকে সবজি এবং ফল-ফলাদি রক্ষা করে।
এক্ষেত্রে ঢাকায় দুই সিটি কর্পোরেশন এবং সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের ভূমিকা ন্যাক্কারজনক।
দৈনিক আল ইহসানের অনুসন্ধানে জানা গেছে, রাজধানীর মিরপুর, উত্তরা, মোহাম্মদপুর, গুলশান ও কামরাঙ্গীর চরে কোনো কৃষিজমি নেই। আবাদ হয় না কোনো ফসলও। কিন্তু কৃষিকাজ দেখাশোনার জন্য রয়েছেন ৪২ জন কৃষি কর্মকর্তা। এ ছাড়া একাধিক স্পেয়ার মেকানিকসহ রয়েছেন আরও ২৯ জন কর্মচারী। এই কৃষি কর্মকর্তাদের কাজ কী বা তারা করেনই বা কী? তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এমন প্রশ্ন করা হলে সহজ উত্তর মেলে, ‘কেন, তারা ছাদ বাগানের বিষয়ে পরামর্শ দেন।
অথচ অধিকাংশ ঢাকাবাসীই জানেনই না, ঢাকার কৃষি দেখাশোনার জন্য এত সংখ্যক কৃষি কর্মকর্তা রয়েছেন। তবে যারা জানেন, তাদের সেবা পাওয়ার অভিজ্ঞতাও সুখকর নয়।
পাশাপাশি সিটি করপোরেশন ও পৌরসভা এলাকাগুলোতে পরিকল্পিতভাবে ছাদ বাগান করলে হোল্ডিং ট্যাক্স রিব্যাট (গৃহকরে ছাড়) পাবেন নগরবাসী। সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) সাবেকমন্ত্রী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ছাদ বাগানের মাধ্যমে নাগরিকরা এ সুবিধা নিতে পারেন। কিন্তু এ বিষয়েও পর্যাপ্ত প্রচারণা ও সুবিধা প্রাপ্তির নজীর নাই। সংশ্লিষ্ট মন্ত্রনালয় ও সিটি কর্পোরেশনের এ বিষয়ে নজরদারি তৎপরতা নেই।
উল্লেখ্য, আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন অপরিহার্য। অক্সিজেন আসে গাছ থেকে। কিন্তু ঢাকায় প্রয়োজন মতো গাছ নেই। আবার বিভিন্ন কারণে গাছ কাটা হচ্ছে। অপরদিকে ঢাকায় বিপুল সংখ্যক ভবনের ছাদ ফাঁকাই থাকে। এসব ভবনের ছাদে বাগান করে গাছের সংখ্যা বাড়ানো যায়। ঢাকায় হাজার হাজার কলকারখানা এবং যানবাহন প্রতিদিন যে বিশাল পরিমাণ কার্বনডাই-অক্সাইড বাতাসে ছাড়ছে তা শোষণের জন্য প্রয়োজনীয় গাছ নেই। তাই ঢাকায় বিশাল সংখ্যক ছাদের খোলা স্থানে গাছ লাগানো উচিত। ছাদ বাগানের কারণে গাছ থেকে প্রাপ্ত অক্সিজেনের মাধ্যমে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, তেমনি ছাদ বাগান থেকে প্রাপ্ত শাকসবজি, ফলমূল, মসলার কৃত্রিম সংকট হ্রাস পাবে। ছাদে নিজস্ব বাগানের কারণে কীটনাশক এবং ফরমালিনের ভয়ও থাকবে না।
সর্বপোরি ছাদ বাগান হবে বিশেষ। ছদকায়ে জারিয়ার কাজ। পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে, যখন কোন মুসলমান গাছ লাগায়, অথবা কোনো ফসল বোনে। আর মানুষ, পাখি বা পশু তা থেকে খায় এটা রোপনকারীদের জন্য ছদকা হিসেবে গণ্য হয়। সে গাছ ও ফল তার জন্য ছদকায়ে জারিয়া হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ! (বুখারী শরীফ)
মূলত, এসব বিষয় বাস্তবায়নের অনুভূতি ও দায়িত্ববোধ আসে পবিত্র ঈমান ও পবিত্র দ্বীন ইসলাম উনাদের খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র চেতনা ও জজবা এবং পরিক্রমা থেকে ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জননিরাপত্তাকে প্রধান কর্তব্য বললেও অন্তর্বর্তী সরকার করুণভাবে ব্যর্থ হচ্ছে কেবলমাত্র খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র পথে পরিচালিত হলেই সফল হওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাচারকৃত অর্থ ফেরত আনা দুরূহ হলেও অসম্ভব নয় খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র পরিক্রমায় খুব সহজেই পাচারকৃত অর্থ ফেরত আনা সম্ভব ইনশাআল্লাহ
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জালিম ও তাবেদার সরকারের করে যাওয়া আত্মঘাতী পার্বত্য চট্টগ্রাম চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে। সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা আমলাদের বাধা অবদমন করে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর পূরো কর্তৃত্বের অধিকার সেনাবাহিনীকেই প্রতিফলিত করে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ।
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারত সীমান্তে ১৫ বছরে নিহত স্বীকৃত হিসেবে ছয় শতাধিক বাংলাদেশি। প্রকৃত সংখ্যা আরো বেশী। জ্বলন্ত প্রশ্ন হলো- বাংলাদেশিদের জীবনের কি কোনো মূল্য নেই? বিজিবির আত্মরক্ষার কি কোনো অধিকার নেই? বিজিবি কি দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়ে সীমান্ত পাহারা দিবে?
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে সেনাবাহিনীর গৌরবোজ্জল ভূমিকা যেমন জ্বলজ্বল, উন্নয়নে ঝলমল তেমনি সংকটকালেও থাকুক সমুজ্জল
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৮ লাখ মেট্রিক টন লবণ মওজুদ থাকার পরও অবুঝ অন্তর্বর্তী সরকারকে লবণ আমদানী আত্মঘাতী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। লবণ শিল্পের সবচেয়ে বড় দুর্বলতা সংরক্ষণ অবকাঠামোর অভাব অতিশীঘ্র দূর করতে হবে ইনশাআল্লাহ।
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহিমান্বিত ১৪ই জুমাদাল উখরা শরীফ। আজ পঞ্চম হিজরী শতকের মুজাদ্দিদ, হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! এ সুমহান দিবস মুবারক উনার তাৎপর্য অনুধাবন করা গোটা মুসলিম উম্মাহ্র জন্য বিশেষ প্রয়োজনীয় এবং ফজিলতের কারণ।
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশে মানসিক রোগীর সংখ্যা প্রায় ৪ কোটি। বিপরীতে স্বাস্থ্য বাজেটের মাত্র ০.৪৪% ব্যয় হচ্ছে মানসিক চিকিৎসায়। রয়েছে মানসিক বিশেষজ্ঞ ও দক্ষ জনবল সঙ্কট। সরকারের উচিত, দেশের মানসিক চিকিৎসা ব্যবস্থায় উন্নত করা এবং পর্যাপ্ত বাজেট বরাদ্দ করা।
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অবৈধ পথে বিদেশে গিয়ে ভয়াবহ নির্যাতিত হওয়ার পাশাপাশি নিঃস্ব হচ্ছে বহু পরিবার। মানব পাচার রোধে শক্ত ও সমন্বিত ব্যবস্থা নেয়া জরুরী দরকার।
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আজ মহাসম্মানিত ১২ই জুমাদাল উখরা শরীফ। যা সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ১২ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত। সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার শান মান মুবারক অনুভব করা, মর্যাদা-মর্তবা মুবারক জানা, দয়া-ইহসান মুবারক উপলব্ধি করা সর্বোপরি নেক ছায়াতলে উপনীত হওয়া বর্তমান যামানায় সবার জন্যই ফরজ।
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩ লাখ কোটি টাকা মূল্যের ৯ হাজার একর বেদখল হওয়া রেলের জমি উদ্ধারে অতীতের মত বর্তমান সরকারও ব্যার্থ হচ্ছে কথিত গলদ আইন ও লোক দেখানো উদ্ধার প্রক্রিয়া এবং লোভী জনগণের বিপরীতে খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র চেতনাতেই সফলতা ও প্রাপ্তি সম্ভব ইনশাআল্লাহ
০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্বামী-স্ত্রীর সহজাত খুনসুটিকে বৈবাহিক ধর্ষণ সংজ্ঞায়িত করার সরকারী উসকানি এখন বাবা-মায়ের শাসনকেও মামলায় গড়িয়েছে। পারিবারিক বন্ধন ধ্বংস, এল.জি.বি.টি.কিউ আন্দোলনের কুচক্রী, কুশীলবদের কুতৎপরতা রোধে ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানকে এক্ষণি সোচ্চার হতে হবে ইনশাআল্লাহ
০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












