ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
দুনিয়ার বুরায়ী বা খারাবী (৬৫)
, ১৭ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৯ আশির, ১৩৯২ শামসী সন , ১৮ মার্চ, ২০২৫ খ্রি:, ৩ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
সে বললো- আমি যদি সুস্থ করে দিতে পারি, আমাকে তোমরা পাঁচ হাজার দিরহাম দিবে কি? তারা বললো, হ্যাঁ। সে স্পর্শ করলো, মহান আল্লাহ পাক উনার কি কুদরত, সে নবাব ইন্তেকাল করলো, তখন তারা তাকে পাকড়াও করলো যে, তোমাকে মৃত্যুদন্ড দেয়া হবে। কারণ তুমি নবাবকে মেরেছ।
এদিকে মহান আল্লাহ পাক উনার নবী হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম সফর করতে করতে সেখানে এসে পৌঁছলেন। অনেক লোকের ভীড়, তাকে ফাঁসী দেয়া হবে।
উনি লক্ষ্য করলেন যে, উনার সেই সফরের সাথী যে ছিল, সে ব্যক্তি, উনি বললেন যে, তোমার কি অবস্থা? সেতো কান্নাকাটি করে উনার পায়ে পড়লো যে, আমাকে বাঁচান। এবারের মতো আমাকে বাঁচিয়ে দিন।
উনি বললেন যে, কি হয়েছে? (উনি উনার লাঠি মুবারক নিয়ে নিলেন)।
সে বলল, এ এলাকার যে প্রধান সে ইন্তেকাল করেছে অর্থাৎ অসুস্থ ছিল, তাকে সুস্থ করতে পারলে পাঁচ হাজার দিরহাম দেয়ার কথা, আমি স্পর্শ করার সাথে সাথে সে মারা গেছে। এখন আমাকে মৃত্যুদন্ড দেয়া হবে।
তখন মহান আল্লাহ পাক উনার নবী হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বললেন, হে এলাকাবাসী! আমি যদি তোমাদের সেই নবাবকে সুস্থ করে দিতে পারি, জিন্দা করে দিতে পারি, তাহলে তাকে কি ছেড়ে দিবে?
তারা বললো, হ্যাঁ।
উনি গিয়ে স্পর্শ করলেন, সে জিন্দা হয়ে গেল। তাকে নিয়ে আসলেন।
দুনিয়ার মুহব্বত কত কঠিন, এরপরও তাকে জিজ্ঞাসা করলেন, সেই মহান আল্লাহ পাক উনার কসম! যেই মহান আল্লাহ পাক তিনি তোমাকে মৃত্যু থেকে বাঁচালেন তোমার দ্বিতীয় রুটিটা কোথায় বল দেখি? সে এবারও বললো, আমার কোন দ্বিতীয় রুটি নেই।
ঘুরতে ঘুরতে মহান আল্লাহ পাক উনার নবী হযরত রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি আবার সেই আগের স্থানে এসে পৌঁছলেন, যেখানে তিনটি স্বর্ণের ইট ছিল। সেখানে দেখেন চারটা লোক মৃত অবস্থায় পড়ে আছে।
যখন দেখলেন সেই চারটা লোক মরে পড়ে রয়েছে। মহান আল্লাহ পাক উনার নবী হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি প্রতিটা লোককে জিন্দা করলেন। জিন্দা করে জিজ্ঞাসা করলেন, তোমরা এখানে কি কারণে মারা গিয়েছ? আমরা তো কিছুক্ষণ আগে এই রাস্তা দিয়ে গিয়েছিলাম এখানে আমরা কাউকে দেখিনি। তোমরা কোথা থেকে এসে কি কারণে মারা গেলে এখানে?
তখন তারা বললো, হুযূর বেয়াদবি মাফ করবেন, দুনিয়ার মোহে মোহগ্রস্ত ছিলাম, যার জন্য আমরা মারা গিয়েছি।
তারা বললো- মূলত এখানে আমরা চারজন লোক রয়েছি। তিনজন বন্ধু ঘনিষ্ঠ, আর একজন দূরবর্তী। আমরা যখন এখানে এসে থামলাম ক্লান্তি-শ্রান্তির কারণে, দেখলাম তিনটা স্বর্ণের ইট, মনে মনে ফিকির করলাম যে, তিনটা ইট এখন কি করা যেতে পারে? আমরা তিন বন্ধু, আর একজন অতিরিক্ত, তাহলে কি করা যায়।
তারা করলো কি, পরামর্শ করার জন্য সেই অপরিচিত একজন যে ছিল, তাকে বাজারে পাঠানো হলো কিছু খাদ্য নিয়ে আসার জন্য। তারা পরিকল্পনা করলো, সে আসার সাথে সাথেই তাকে তারা পিটিয়ে হত্যা করবে, আর তিনজনে তিনটা ভাগ করে নিয়ে যাবে। আর যেই লোকটা বাজারে গিয়েছে খাদ্য আনতে, সে মনে মনে ফিকির করলো, আমাকে তো তারা ভাগ দিবেনা। তারা যদি আমাকে হত্যা করে ফেলে! তাই খাদ্যের মধ্যে বিষ মিশিয়ে খাদ্য নিয়ে আসলে তারা খেয়ে মরে যাবে, আমি তিনটা স্বর্ণের ইট একসাথে নিয়ে যাব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত আব্বাদ ইবনে বিশর ইবনে ওয়াকাশ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (১)
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের আলোকে ছিরাতুল মুস্তাক্বীম উনার ছহীহ তাফসীর (২)
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেপর্দা সর্বপ্রকার অনিষ্ট ও ফিতনা-ফাসাদের মূল
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে মুসলমান যে বিজাতীয় সম্প্রদায়ের সাথে সাদৃশ্য রাখবে, তাদের সাথেই তার হাশর নশর হবে
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহান আল্লাহ পাক উনার রাস্তায় খরচ করার অপরিসীম ফযীলত
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র দুরূদ শরীফ দৈনিক বাদ ইশা ও বাদ ফজর ১০০ বার করে পাঠ করা সকলের জন্য আবশ্যক
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র ক্বাবলাল জুমুআহ্, বা’দাল জুমুআহ্ এবং সুন্নাতুল ওয়াক্ত নামায উনার শরঈ আহকাম (৫)
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মসজিদে ইবাদত করতে বাধা দেয়া বা মসজিদ উচ্ছেদ করা কুফরী
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












