ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
ইলিম ও আলিমের ফযীলত (১৯)
, ১৯ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৯ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১৮ এপ্রিল, ২০২৫ খ্রি:, ৫ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
মহান আল্লাহ পাক তিনি আবার জিজ্ঞাসা করবেন যে, হে হযরত জিব্রাইল আলাইহিস সালাম! আপনি আবার জিজ্ঞাসা করুন? আলিম যে ঘরে বসবাস করেছিল, এমন কোন ঘরে তোমরা কি বসবাস করেছিলে? তারা বলবে যে- না, আমরা তা করিনি। আবার জিজ্ঞাসা করা হবে- আলিম যেখানে খেয়েছিলেন, উনার সাথে কি তোমরা খেয়েছিলে কোথাও?
তারা বলবে- মহান আল্লাহ পাক! আমরা খাওয়া-দাওয়াও করিনি।
এরপর বলা হবে, আলিম যেখান দিয়ে হেঁটে গিয়েছিলেন, উনার পিছনে পিছনে- তোমরা কি হেঁটেছিলে?
তারা বলবে- না, আমরা কোন আলিমের পিছনে কখনো হাঁটিনি আমাদের জীবনে।
যখন কোন রকম উছীলা পাওয়া যাবেনা। শেষ পর্যন্ত মহান আল্লাহ পাক তিনি বলবেন, হে হযরত জিব্রাইল আলাইহিস সালাম! জিজ্ঞাস করুন এ লোকগুলিকে, তাদের সাথে এমন কোন লোকের সাথে তায়াল্লুক ছিল কি? তাদের সাথে এমন কোন লোকের সাথে তায়াল্লুক ছিল কি-না? যেই লোকের সাথে কোন আলিমে হক্কানী-রব্বানী, বুযুর্গ লোকের সাথে তায়াল্লুক ছিল।
এই লোকগুলির সাথে এমন কোন লোকের সাথে তায়াল্লুক ছিল কি-না? যেই লোকের সাথে কোন আলিমে হক্কানী-রব্বানী’র সাথে তায়াল্লুক ছিল।
যখন হযরত জিব্রাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করবেন যে, হে ব্যক্তিরা! তোমাদের সাথে কোন তায়াল্লুক ছিল না সত্যই বুঝলাম, কিন্তু তোমাদের সাথে কি এমন কোন লোকের সাথে তায়াল্লুক ছিল? যেই লোকের সাথে সে নিজে আলিম নয়, সেই লোকের সাথে কোন আলিম, বুযুর্গের সাথে তায়াল্লুক ছিল?
তারা বলবে- হ্যাঁ, এমন একটা লোকের সাথে আমাদের তায়াল্লুক ছিল। আমরা জানতাম, সেই লোকের সাথে একজন মহান আল্লাহ পাক ওলী’র সাথে, এক আলিমে হক্কানী-রব্বানী’র সাথে তায়াল্লুক ছিল।
যখন তারা এ কথা বলবে, তখন মহান আল্লাহ পাক উনার কাছে হযরত জিব্রাইল আলাইহিস সালাম বলবেন, মহান আল্লাহ পাক! তাদের সাথে এমন এক লোকের সাথে তায়াল্লুক ছিল, যার সাথে কোন আলিমে হক্কানী-রব্বানী’র সাথে তায়াল্লুক ছিল।
মহান আল্লাহ পাক তিনি বলবেন, যাও শুধুমাত্র এ তায়াল্লুকের কারণে, এ সম্পর্কের কারণে এবং সেই হক্কানী-রব্বানী আলিমের সম্মানার্থে আমি এই লোকগুলিকে নাযাত দিয়ে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ! যান তাদেরকে বলে দিন। তারা যেন জাহান্নামে না গিয়ে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ!
এখন ফিকির এবং চিন্তার বিষয়-
كُنْ عَالِمًا، أَوْ مُتَعَلِّمًا، أَوْ مُسْتَمِعًا، أَوْ مُحِبًّا،
অর্থ: “হয় আলিম হও অথবা তলিবে ইলিম হও অথবা শ্রোতা হও অথবা মহব্বতকারী হও। ”
অর্থাৎ কমপক্ষে তোমরা দূর থেকে আলিমদেরকে মহব্বত করো। অথবা কমপক্ষে মহব্বতের তায়াল্লুক রাখ যদি তোমরা জঈফ হয়ে থাক, মা’জুর হয়ে থাক, অক্ষম হয়ে থাক চলাচলের জন্য। অথবা তুমি মহিলা হয়ে থাক, পর্দার জন্য যেতে পারনা। দূর থেকে তায়াল্লুক রাখ, মহব্বত রাখ। এই কারণে মহান আল্লাহ পাক তিনি তোমাদেরকে একদিন নাযাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খরচ করার ব্যাপারে মহান আল্লাহ পাক উনার ফায়সালা
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হযরত আবদুল্লাহ ইবনে সালাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৫)
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুসলমানদের সবচেয়ে বড় শত্রু কাফির-মুশরিকরা (১)
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিজাতীয় বিধর্মী তথা ইহুদী-নাছারাদেরকে অনুসরণ করা ইসলামী শরীয়তে হারাম-নাজায়িয
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র ‘ছলাতুল জুমুয়াহ’ উনার পূর্বে ৪ রাকায়াত সুন্নত নামায অর্থাৎ পবিত্র ‘ক্বাবলাল জুমুয়াহ’ নামায নিয়ে বাতিলপন্থিদের বিভ্রান্ত্রিকর ও মিথ্যা বক্তব্যের দলীলভিত্তিক জাওয়াব (৬)
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইলিম অর্জন করার পর সে অনুযায়ী যে আমল করে না, তার তিনটি অবস্থার যে কোনো একটি হবেই-
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত আবদুল্লাহ ইবনে সালাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৪)
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঢিলা-কুলুখের বিধান
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেপর্দা হওয়া শয়তানের ওয়াসওয়াসাকে সহজ করার মাধ্যম
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












