ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পর্দার গুরুত্ব-তাৎপর্য ও হুকুম-আহ্কাম (২৪)
, ১৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৪ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১৩ জুন, ২০২৫ খ্রি:, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
আর দ্বিতীয় রেওয়ায়েতে উল্লেখ করা হয়েছে, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার হুজরা শরীফে প্রবেশ করে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাবি’য়াহ আলাইহাস সালাম উনাকে ডেকে নিয়ে পর্দা লটকিয়ে দিলেন। এরপরও হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা আসতেছিলেন। সেই মুহূর্তে মহান আল্লাহ পাক তিনি আয়াত শরীফ নাযিল করলেন, ঘোষণা করে দিলেন-
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَدْخُلُوا بُيُوتَ النَّبِيِّ إِلَّا أَنْ يُؤْذَنَ لَكُمْ إِلَى طَعَامٍ غَيْرَ نَاظِرِينَ إِنَاهُ وَلَكِنْ إِذَا دُعِيتُمْ فَادْخُلُوا فَإِذَا طَعِمْتُمْ فَانْتَشِرُوا وَلَا مُسْتَأْنِسِينَ لِحَدِيثٍ -الى اخر
অর্থাৎ আয়াত শরীফখানা পুরাটাই নাযিল করে দেয়া হলো। হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের সামনে এসে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আয়াত শরীফ তিলাওয়াত করে শুনালেন। উনারা বুঝতে পারলেন যে, পর্দার আয়াত শরীফ নাযিল হয়েছে। প্রত্যেকেই উনারা চলে গেলেন।
এখন এই আয়াত শরীফ মহান আল্লাহ পাক তিনি নাযিল করেছেন হযরত উম্মুল মু’মিনীন আস সাবি’য়াহ আলাইহাস সালাম উনার নিসবতে আযীমাহ শরীফ উনার ওলীমা মুবারক উপলক্ষে। সেজন্য উছুল হচ্ছে, “নুযূল খাছ, হুকুম আম। ”
পর্দা এবং তার আনুষঙ্গিক যত মাসয়ালা-মাসায়িল রয়েছে সবগুলোই হচ্ছে, “হুকুম আম, যদিও নুযূল খাছ। ”
এখানে বিবাহের প্রসঙ্গে আয়াত শরীফ নাযিল করা হয়েছে। সাধারণ মাসয়ালা হচ্ছে, বিবাহ করা হচ্ছে সুন্নত। ক্ষেত্র বিশেষে এটা ফরয। ক্ষেত্র বিশেষে সেটা হারাম।
হাদীছ শরীফে এসেছে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
اَلنِّكَاحُ مِنْ سُنَّتِى فَمَنْ رَغِبَ عَنْ سُنَّتِي فَلَيْسَ مِنِّي.
“বিবাহ করা হচ্ছে আমার সুন্নত, যে আমার সুন্নত থেকে বিরাগ থাকবে, ফিরে থাকবে, সে আমার উম্মত থেকে খারিজ হয়ে যাবে। ”
পবিত্র হাদীছ শরীফে আরো ইরশাদ মুবারক করা হয়েছে-
أَرْبَعٌ مِنْ سُنَنِ الْمُرْسَلِينَ: اَلْحَيَاءُ، وَالتَّعَطُّرُ، وَالسِّوَاكُ، وَالنِّكَاحُ.
চারটা কাজ হচ্ছে হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের সুন্নত মুবারক। হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের সুন্নত হচ্ছে চারটা কাজ।
এক নম্বর বলা হয়েছে-
اَلْحَيَاءُ হায়া বা লজ্জা। লজ্জা হচ্ছে, সমস্ত হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের সুন্নত।
وَالتَّعَطُّرُ আতর-গোলাপ মাখা, সুঘ্রাণ-সুগন্ধি মাখা হচ্ছে সমস্ত হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের সুন্নত।
وَالسِّوَاكُ মিসওয়াক করা, সেটাও সমস্ত হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের সুন্নত।
وَالنِّكَاحُ এবং নিকাহ্-বিবাহ করা হচ্ছে সকলেরই সুন্নতের অন্তর্ভুক্ত।
কাজেই আমভাবে ফতওয়া হচ্ছে- বিবাহ করা সুন্নত; কিন্তু খাছভাবে তার ব্যতিক্রম রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত আব্বাদ ইবনে বিশর ইবনে ওয়াকাশ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (১)
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের আলোকে ছিরাতুল মুস্তাক্বীম উনার ছহীহ তাফসীর (২)
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেপর্দা সর্বপ্রকার অনিষ্ট ও ফিতনা-ফাসাদের মূল
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে মুসলমান যে বিজাতীয় সম্প্রদায়ের সাথে সাদৃশ্য রাখবে, তাদের সাথেই তার হাশর নশর হবে
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহান আল্লাহ পাক উনার রাস্তায় খরচ করার অপরিসীম ফযীলত
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র দুরূদ শরীফ দৈনিক বাদ ইশা ও বাদ ফজর ১০০ বার করে পাঠ করা সকলের জন্য আবশ্যক
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র ক্বাবলাল জুমুআহ্, বা’দাল জুমুআহ্ এবং সুন্নাতুল ওয়াক্ত নামায উনার শরঈ আহকাম (৫)
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মসজিদে ইবাদত করতে বাধা দেয়া বা মসজিদ উচ্ছেদ করা কুফরী
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












