সম্পাদকীয়-১
বাংলাদেশী শিশু-কিশোরদের মধ্যে প্রায় ৭৭ শতাংশ পর্নো আসক্ত। পর্নো দেখতে তারা ব্যয় করছে শত শত কোটি টাকা। এখনই সরকার সতর্ক না হলে পর্ণোগ্রাফিতে পশ্বাধম জাতিতে পরিণত হবে পরবর্তী প্রজন্ম।
, ১১ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ আশির, ১৩৯২ শামসী সন , ১২ মার্চ, ২০২৫ খ্রি:, ২৫ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
বাংলাদেশের কিশোর-কিশোরীদের মধ্যে ইন্টারনেট আসক্তি, বিষণœতা এবং পর্নোগ্রাফি আসক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। দেশের স্কুলগামী কিশোর-কিশোরীদের মধ্যে এই সমস্যার বর্তমান প্রভাব বিশ্লেষণের উদ্দেশ্যে একটি জাতীয় পর্যায়ের গবেষণা পরিচালিত হয়েছে। এ গবেষণায় দেখা গেছে, দেশের স্কুলগামী কিশোর-কিশোরীদের মধ্যে ৬২ দশমিক ৯ শতাংশ পর্নোগ্রাফিতে আসক্ত রয়েছেন।
শিশু-কিশোরেরা ইন্টারনেট, কম্পিউটার ও স্মার্টফোনে বুঁদ হয়ে থাকায় ধীরে ধীরে পর্নোগ্রাফিতে আসক্ত হতে শুরু করে। এর ফলে তারা নানা ধরনের যৌনাচরণে অভ্যস্ত হয়ে যায়। রিটি টেকনোলজি কোম্পানি বিটডিফেন্ডারের গবেষণা অনুযায়ী, পর্নো সাইটে যাতায়াত করা প্রতি ১০ জনের মধ্যে ১ জনের বয়স ১০ বছরের নিচে। আর এই অল্প বয়সী বাচ্চাগুলো রেপ পর্নোজাতীয় ভয়াবহ সব ক্যাটাগরির পর্নো দেখছে। অন্যদিকে, এনএসপিসিসি চাইল্ডলাইনের সাম্প্রতিক সময়ের জরিপ অনুসারে, ১২ থেকে ১৩ বছর বয়সীদের মধ্যে শতকরা ১০ জন এই ভেবে ভীত যে তারা পর্নে আসক্ত হয়ে পড়েছে। তারা মনে করছে, চাইলেও আর পর্নো দেখা বন্ধ করতে পারবে না।
বাংলাদেশের পড়ুয়াদের মধ্যে ৮০ শতাংশই পড়াশোনার সময় ইন্টারনেটে আসক্ত হয়ে পড়ে।
অষ্টম শ্রেণীর কিছু ছাত্র-ছাত্রীর উপর চালানো একটি সার্ভেতে দেখা যায় শতকরা ৭৬ জন শিক্ষার্থীর নিজের ফোন আছে। বাকিরা বাবা-মার ফোন ব্যবহার করে। এদের মধ্যে-
* ৮২ শতাংশ সুযোগ পেলে মোবাইলে পর্নো দেখে।
* ক্লাসে বসে পর্নো দেখে ৭৭ শতাংশ।
* ৭৮ শতাংশ গড়ে ১০ ঘণ্টা মোবাইলে ব্যয় করে।
* ৫৩ শতাংশ অবৈধ সম্পর্ক করার উদ্দেশ্যে মোবাইল ব্যবহার করে।
সবচেয়ে ভয়ংকর ব্যাপার হচ্ছে, বেসরকারি এক হিসাবে দেখা যায়, গান/রিংটোন/ফটোকপির দোকানগুলোর মাধ্যমে দেশে দৈনিক ২৫ কোটি টাকার পর্নো বিক্রি হচ্ছে।
এছাড়াও বাংলাদেশ থেকে এক মাসে গুগলে ‘পর্নো’ ওয়ার্ড টা সার্চ করা হয়েছে ১০ মিলিয়ন বার এরও বেশী। বিশ্বব্যাপী এ সংখ্যা হচ্ছে ৬১১ মিলিয়ন বার। সেক্স টার্ম টা সার্চ করা হয়েছে ২২ মিলিয়ন বার। বিশ্বব্যাপী এটা করা হয়েছে ৫০০ মিলিয়ন বার। অন্যান্য পর্নোগ্রাফিক ওয়ার্ড এর অবস্থাও অনেকটা এমন। নাউযুবিল্লাহ!
উল্লেখ্য আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের কর্ণধার। তাদেরকে দেশ ও পরিবারের প্রয়োজনে হলেও জনসম্পদে পরিণত করতে হবে। তাদের দৃষ্টিভঙ্গি বদলাতে প্রথমে পরিবারের অভিভাবকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। সন্তানদের ছোটবেলা থেকেই ইসলামী মূল্যবোধের উন্মেষ ঘটাতে হবে।
মূলত, বাংলাদেশে যতদিন পর্যন্ত সম্মানিত দ্বীন ইসলাম উনার প্রকৃত আদর্শ ও অনুভূতি জনগণের মধ্যে প্রসারিত ও আন্দোলিত না হবে, ততদিন পর্যন্ত এই পর্নো আগ্রাসন দেশ থেকে বিদায় নিবে না। তাই সরকারের উচিত হবে অবিলম্বে সরকারিভাবে দেশের জনগণের মধ্যে সম্মানিত দ্বীন ইসলাম উনার আলোকে নৈতিকতার প্রচার প্রসার ঘটানো। দ্বীনি শিক্ষাকে আবশ্যিকভাবে শিক্ষা সূচীতে প্রবেশ করানো। এতে করে দেখা যাবে সম্মানিত দ্বীন ইসলাম উনার চেতনায় জনগণই সামাজিকভাবে এই পর্ণোগ্রাফিকে বর্জন করে দেশ থেকে বিতাড়িত করবে।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আজ সুমহান ও বরকতময় ১লা শা’বান শরীফ! দ্বিতীয় হিজরী শতকের মুজাদ্দিদ, সম্মানিত হানাফী মাযহাব উনার ইমাম, ইমামে আ’যম হযরত আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২১ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নির্বাচনী ডামাডোলে রমজানের বাজারা মূল্য তদারকিতে চরম নিস্ক্রিয়তা রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে আজ থেকেই সর্বাত্মক কার্যক্রম শুরু করতে হবে ইনশাআল্লাহ।
১৯ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান ও বরকতময় পবিত্র ২৮শে রজবুল হারাম শরীফ! সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত সিবত্বতু রসূল আল ঊলা আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৮ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আজ সুমহান বরকতময় পবিত্র ২৭ শে রজবুল হারাম শরীফ! পবিত্র মি’রাজ শরীফ এবং সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার সুমহান বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। এবং পবিত্র রগায়িবে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম।
১৭ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আজ দিবাগত রাতটিই মহিমান্বিত মহামহিম পবিত্র লাইলাতুল মি’রাজ শরীফ। সুবহানাল্লাহ! এবং মহিমান্বিত লাইলাতুর রগায়িবে হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম।
১৬ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে সেনাবাহিনীর গৌরবোজ্জল ভূমিকা যেমন জ্বলজ্বল, উন্নয়নে ঝলমল তেমনি সংকটকালেও থাকুক সমুজ্জল
১৪ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বর্তমান সরকারের অরাজাকতায় মধ্যবিত্তরাও এখন পুষ্টি সঙ্কটে ভূগছে মহান আল্লাহ পাক উনার রহমতমূখী প্রবণতার অভাবই এর মূল কারণ কেবলমাত্র খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র পরিক্রমায় খোদায়ী রহমতে সব কিছুতে সচ্ছলতা হাছিল সম্ভব ইনশাআল্লাহ
১৩ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিগত সরকারগুলোর মত কথিত অন্তর্বর্তী সরকারও দেশের পতিত জমির দিকে নজর দিচ্ছে না অথচ প্রায় ১ কোটি ৫৩ লাখ ৫৫ হাজার শতক পতিত জমি আবাদের আওতায় এনে দেশকে মহা সমৃদ্ধ করা যায় যতদিন খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র চেতনা না হবে ততদিন এসব নিয়ামত অধরাই থেকে যাবে (নাউযুবিল্লাহ)
১৩ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ মহিমান্বিত ২২শে রজবুল হারাম শরীফ! হযরত খাজা আবূ তালিব উনার ও কাতিবে ওহী, খলীফায়ে সাদিস, সাইয়্যিদুনা হযরত মুআবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাদের পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১২ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রফতানী কমেছে ২৬ দেশে। পোশাক শিল্পে অব্যাহত বিপর্যয় দিন দিন বাড়ছে। পরিস্থিতি মহা উদ্বেগের হলেও সরকার উদ্বিগ্ন নয় কেনো? এ বিষয়ে সরকারের নিরুত্তাপ, জনগণের মাঝে উত্তাপ বাড়াচ্ছে।
১১ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লবণ আমদানির খবরে দিশেহারা লবণ চাষি ও শ্রমিকরা ৮ লাখ মেট্রিক টন লবণ মওজুদ থাকার পরও অবুঝ অন্তর্বর্তী সরকারকে লবণ আমদানী আত্মঘাতী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
১০ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পতিত সরকারের প্রতারণার পন্থা দ্বৈত নাগরিকত্ব যথাযথভাবে বাতিলে কোন উদ্যোগ ও তৎপরতা নেই কেন? দ্বৈত নাগরিকত্ব পরিত্যাগ করে নির্বাচন করার প্রক্রিয়া সংবিধান ও আইন সম্মত হচ্ছে না। এ প্রক্রিয়ায় নির্বাচিতরা বেআইনী থেকেই যাবে। দেশ ও অর্থনীতির স্বার্থে দৈত্ব নাগরিকত্ব বাতিল করতে হবে ইনশাআল্লাহ।
০৯ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












