মহাসম্মানিত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালনের জন্য আক্বীক্বাহ্ মুবারক করা খাছ সুন্নত মুবারক (১৮)
, ২১ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ২০ মে, ২০২৫ খ্রি:, ৭ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
এই মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনাকে যারা বাতিল, দ্বয়ীফ, মুনকার ও মাতরূক বলেছে তাদের দাবী অশুদ্ধ হওয়ার দলীল
৫ম দলীল
আল্লামা হযরত ইমাম আবুশ শায়েখ রহমতুল্লাহি আলাইহি তিনি স্বীয় কিতাবে বর্ণনা করেছেন, হযরত ইসমাঈল ইবনে মুসলিম রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত কাতাদাহ্ রহতুল্লাহি আলাইহি উনার থেকে এই মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফখানা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ! যেমন- কিতাবে বর্ণিত রয়েছেন-
اَخْرَجَهٗ حَضْرَتْ اَبُو الشَّيْخِ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ مِنْ وَجْهَيْـنِ اٰخَرَيْنِ اَحَدُهُـمَا مِنْ رِوَايَةِ حَضْرَتْ اِسْـمَاعِيْلَ بْنِ مُسْلِمٍ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ عَنْ حَضْرَتْ قَـتَادَةَ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ
“আল্লামা হযরত ইমাম হাফিয আবুশ শায়েখ রহমতুল্লাহি আলাইহি তিনি এই মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফখানা অন্য ২টি সনদ বা সূত্র থেকে বর্ণনা করেছেন। যার মধ্যে একটি হচ্ছে- বিশিষ্ট তাবিয়ী হযরত কাতাদাহ্ রহমতুল্লাহি আলাইহি উনার থেকে হযরত ইসমাঈল ইবনে মুসলিম রহমতুল্লাহি আলাইহি উনার বর্ণনা। ” সুবহানাল্লাহ! (আল হিদায়াহ্ ফী তাখরীজি আহাদীছিল বিদায়াহ্ ৬/২৮১)
সুতরাং, এই বিষয়টি অত্যন্ত সুস্পষ্টভাবে প্রমাণিত হলো যে, এই মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফখানা বিশিষ্ট তাবিয়ী হযরত কাতাদাহ্ রহমতুল্লাহি আলাইহি উনার থেকে হযরত আব্দুল্লাহ মুর্হারার রহমতুল্লাহি আলাইহি উনার মুনফারিদ বা একক বর্ণনা নয়। কাজেই, যারা হযরত আব্দুল্লাহ মুর্হারার রহমতুল্লাহি আলাইহি উনার কারণে মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফখানা উনাকে ‘দ্বয়ীফ, মুনকার, মাতরূক, বাতিল’ বলেছেন, উনাদের বক্তব্য ভুল বলে প্রমাণিত হলো। অন্যদিকে এই মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফখানা আরো অনেকগুলো বিশুদ্ধ সনদে বর্ণিত রয়েছেন। যা হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনিসহ অন্যান্য বিশ্বখ্যাত হযরত ইমাম-মুজতাহিদ রহমতুল্লাহি আলাইহিম উনাদের শর্তের ভিত্তিতে ছহীহ। যার কিছু বিষয় ইতঃপূর্বে আলোচনা করা হয়েছে। কলেবর বৃদ্ধির আশঙ্কায় এখানে বিস্তারিত বর্ণনা দেয়া হলো না। প্রয়োজনে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করা হবে। ইনশাআল্লাহ!
উপরোক্ত আলোচনা থেকে অত্যন্ত সুস্পষ্টভাবে প্রমাণিত হলো যে, হযরত ইমাম বাইহাক্বী রহমতুল্লাহি আলাইহি তিনি, হযরত ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি তিনি এবং হযরত ইমাম বায্যার রহমতুল্লাহি আলাইহি তিনি অর্থাৎ উনারাসহ আরো যাঁরা এই মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফখানা উনাকে ‘বাতিল, দ্বয়ীফ, মুনকার ও মাতরূক’ বলেছেন, উনাদের কথা শুদ্ধ নয়। উনাদের তাহক্বীক্বের ঘাটতির কারণে উনারা একটি সনদের উপর ভিত্তি করে এরূপ বলেছেন।
প্রকৃতপক্ষে মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফখানা আরো অনেকগুলো ছহীহ সনদে বর্ণিত রয়েছেন। যা আমরা উনাদের পূর্ববর্তী ও পরবর্তী হযরত ইমাম-মুজতাহিদ রহমতুল্লাহি আলাইহিম উনাদের ক্বওল শরীফ দ্বারা প্রমাণ করেছি।
(অসমাপ্ত)
-মুহাদ্দিছ মুহম্মদ আবূ আহমাদ ছিদ্দীক্বাহ্।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে মানহানীকারীদের যুগে যুগে ভয়াবহ পরিণতি (৩০)
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইজতিহাদ সংক্রান্ত মওযূ হাদীছ ও তার খন্ডনমূলক জবাব (৫)
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফ্য বা পরিভাষা মুবারক
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি তিনজন উনাদের মুহব্বত ফরয করে দিয়েছেন-
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মেহমানদারী করার মাধ্যমে উদযাপনে শাফায়াত মুবারক লাভ
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (৩০)
০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইজতিহাদ সংক্রান্ত মওযূ হাদীছ ও তার খন্ডনমূলক জবাব (৪)
০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে ইত্তিবা বা অনুসরণ করার ক্ষেত্রে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের কোন মেছাল নেই
০২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (২৯)
০২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইজতিহাদ সংক্রান্ত মওযূ হাদীছ ও তার খন্ডনমূলক জবাব (৩)
০২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফ্য বা পরিভাষা মুবারক
০২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইজতিহাদ সংক্রান্ত মাওযূ হাদীছ ও তার খন্ডনমূলক জবাব (২)
০১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












