ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পর্দার গুরুত্ব-তাৎপর্য ও হুকুম-আহ্কাম (৪)
, ২১ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ২০ মে, ২০২৫ খ্রি:, ৭ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
এরপর মহান আল্লাহ পাক তিনি উল্লেখ করেন-
فَطَوَّعَتْ لَهُ نَفْسُهُ قَتْلَ أَخِيهِ فَقَتَلَهُ فَأَصْبَحَ مِنَ الْخَاسِرِينَ
“কাবিলের নফ্স্ কাবিলকে উত্তেজিত করেছে, ওয়াস্ওয়াসা দিয়েছে, কু-মন্ত্রণা দিয়েছে”- قَتْلَ أَخِيهِ
“তার ভাই হাবিলকে হত্যা করার জন্য। ”
فَقَتَلَهُ فَأَصْبَحَ مِنَ الْخَاسِرِينَ
“কাবিল হাবিলকে হত্যা করলো এবং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেলো। ”
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “দেখ, কাবিল হাবিলকে হত্যা করলো। মহান আল্লাহ পাক উনার যমীনে সবচাইতে প্রথম যে হত্যা সংঘটিত হলো তা হলো কাবিলের দ্বারা। কাবিল যে হাবিলকে হত্যা করলো এটার একমাত্র কারণ হচ্ছে, মেয়ে সংক্রান্ত বিষয়। ”
সেটাই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন-
فَاتَّقُوا الدُّنْيَا وَاتَّقُوا النِّسَاءَ فَإِنَّ أَوَّلَ فِتْنَةِ بَنِى إِسْرَائِيلَ كَانَتْ فِى النِّسَاءِ
“দুনিয়ার থেকে সতর্ক থাক। মেয়েদের থেকেও সতর্ক থাক। নিশ্চয়ই বণী ইসরাঈলের প্রথম যে ফিৎনা হয়েছিল সেটা মেয়ে সংক্রান্ত। ”
অর্থাৎ যমীনে প্রথম যে হত্যা সংঘটিত হয়েছিলো, যে ফিৎনার সৃষ্টি হয়েছিল সেটা মেয়ে সংক্রান্ত। কাজেই এ মেয়ে সংক্রান্ত বিষয়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সতর্ক থাকতে বলেছেন।
হাদীছ শরীফে আরো ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ أُسَامَةَ بْنِ زَيْدٍ رَضِىَ اللهُ تَعَالَى عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَا تَرَكْتُ بَعْدِي فِتْنَةً أَضَرَّ عَلَى الرِّجَالِ مِنَ النِّسَاءِ.
“হযরত উসামা ইবনে যায়েদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আমি আমার পরে এমন কোন জিনিস রেখে যাচ্ছি না, যেটা পুরুষদের জন্য সবচাইতে ক্ষতির কারণ এবং ফিৎনার কারণ; যেটা রেখে যাচ্ছি সেটা হচ্ছে, একমাত্র মেয়ে, মহিলা। আমার পরে পুরুষদের জন্য সবচাইতে ক্ষতির কারণ এবং ফিৎনার কারণ যে বিষয়টা সেটা হচ্ছে মহিলা।
কাজেই মহিলা এবং মেয়ে থেকে পুরুষদের সতর্ক এবং সাবধান থাকতে হবে। যার কারণে মহান আল্লাহ পাক তিনি পর্দা করা ফরয করে দিয়েছেন। যে, এর মধ্যে বিরাট ফিৎনা রয়েছে, মারামারি, কাটাকাটি, খুনাখুনি রয়েছে। যারজন্য মহান আল্লাহ পাক তিনি পর্দা করা ফরয করে দিয়েছেন।
মহান আল্লাহ পাক তিনি কোন হিজরীতে পর্দা করা ফরয করেছেন, মুফাস্সিরীন-ই-কিরাম সে বিষয়ে ইখতিলাফ করেছেন। যারা মুহাক্কিক, মুদাক্কিক উনারা ইখতিলাফ করেছেন। মূলত: পঞ্চম হিজরীর মধ্যে পর্দা করা ফরয করা হয়েছে এবং একাধিক আয়াত শরীফ মহান আল্লাহ পাক তিনি নাযিল করেছেন পর্দা ফরয করার জন্য।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত আব্বাদ ইবনে বিশর ইবনে ওয়াকাশ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (১)
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের আলোকে ছিরাতুল মুস্তাক্বীম উনার ছহীহ তাফসীর (২)
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেপর্দা সর্বপ্রকার অনিষ্ট ও ফিতনা-ফাসাদের মূল
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে মুসলমান যে বিজাতীয় সম্প্রদায়ের সাথে সাদৃশ্য রাখবে, তাদের সাথেই তার হাশর নশর হবে
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহান আল্লাহ পাক উনার রাস্তায় খরচ করার অপরিসীম ফযীলত
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র দুরূদ শরীফ দৈনিক বাদ ইশা ও বাদ ফজর ১০০ বার করে পাঠ করা সকলের জন্য আবশ্যক
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র ক্বাবলাল জুমুআহ্, বা’দাল জুমুআহ্ এবং সুন্নাতুল ওয়াক্ত নামায উনার শরঈ আহকাম (৫)
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মসজিদে ইবাদত করতে বাধা দেয়া বা মসজিদ উচ্ছেদ করা কুফরী
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












