সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, রহমাতুল্লিল আলামীন, ক্বয়িদুল মুরসালীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র জীবনী মুবারক (২২৮২)
, ২৫ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ২৪ মে, ২০২৫ খ্রি:, ১১ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
হুয়াঈ ইবনে আখতাব কর্তৃক ইহুদী কা’ব ইবনে আসাদকে প্ররোচনা:
অবশেষে ইহুদী কা’ব নত হয়ে গেলো। হুয়াঈ তাকে এই শর্তে রাজি করতে সক্ষম হলো যে, কুরাইশ ও গাতফানরা যদি মুসলমানদের কিছু করতে না পারে, ব্যর্থ হয়ে ফিরে যায় তবে হুয়াঈ কা’বের দুর্গে প্রবেশ করবে এবং তার সাথে একই ভাগ্য বরণ করে নিবে। নাউযুবিল্লাহ! এভাবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের সাথে ইহুদী কা’ব ইবনে আসাদ এর সম্পর্ক ছিন্ন হয়ে গেলো। (সীরাতে ইবনে হিশাম রহমতুল্লাহি আলাইহি)
কা’ব ইবনে আসাদের অঙ্গীকার ভঙ্গ:
যথাসময়ে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারকে ইহুদী কা’বের বিশ্বাসঘাতকতার সংবাদ পৌঁছে গেলো। তিনি ইহুদীদের কার্যকলাপ দেখার জন্য আওস গোত্রের সরদার বিশিষ্ট ছাহাবী হযরত সা’দ ইবনে মু’য়াজ ইবনে নু’মান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, খাযরাজ গোত্রের সরদার হযরত সা’দ ইবনে উবাদা ইবনে সুলাইম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, যিনি বনূ সাঈদ ইবনে কা’ব ইবনে খাযরাজের বিশেষ ব্যক্তিত্ব ছিলেন এবং উনাদের সাথে হারিছ ইবনে খাযরাজ গোত্রের হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ও আমর ইবনে আউফ গোত্রের হযরত খাউওয়াত ইবনে যুবায়ের রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাদেরকে পাঠালেন।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাদেরকে বললেন, গিয়ে দেখুন; তাদের সম্পর্কে আমরা যে সংবাদ পেয়েছি, তা সত্য কি না? প্রতিনিধি দল সেখানে গিয়ে দেখলেন অবস্থা উনারা যা শুনেছেন তার চেয়ে আরো খারাপ। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্পর্কে তারা নানা রকম কটূক্তি করছিলো। নাঊযুবিল্লাহ! নাঊযুবিল্লাহ! নাঊযুবিল্লাহ! তারা বলছিলো, মুসলমানদের সাথে আমাদের কোন চুক্তি বা অঙ্গীকার নেই। নাউযুবিল্লাহ!
সেটাই যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
لَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِّلَّذِينَ آمَنُواْ الْيَهُودَ وَالَّذِينَ أَشْرَكُواْ
অর্থ: আপনি ঈমানদারদের জন্য মানুষের মধ্যে সবচেয়ে বড় শত্রু হিসেবে পাবেন ইহুদী এবং মুশরিকদেরকে। (পবিত্র সূরা মায়িদা শরীফ: পবিত্র আয়াত শরীফ- ৮২)
অর্থাৎ ইহুদী ও মুশরিকদের অন্তরে সবসময় মুসলমানদের প্রতি বিদ্বেষ। তারা মুসলমানদেরকে সবচেয়ে বড় শত্রু হিসেবে মনে করে।
হযরত সা’দ ইবনে মুয়াজ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনিসহ উপস্থিত হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা অত্যন্ত অসন্তুষ্টি প্রকাশ করলেন এবং তাদেরকে তিরস্কার করলেন। হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা তাদের বিরুদ্ধে জিহাদ করার প্রস্তাব দিলেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের উদ্দেশ্যে ইরশাদ মুবারক করলেন, ‘তাদের মাঝে এবং আমাদের মাঝে যা পরিস্থিতি তা কঠিনতর, তা আর শান্তিপূর্ণ হবে না। ’
হযরত সা’দ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এবং উনার সাথী ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারকে আরো বললেন, আদাল ও কারা’ অর্থাৎ আদাল ও কারা গোত্র-রাজী’তে যেমন হযরত খুবাইব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ও উনার সাথী হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলো, এরাও তেমনি বিশ্বাসঘাতকতা করছে। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন-
اللّهُ أَكْبَرُ أَبْشِرُوا يَا مَعْشَرَ الْمُسْلِمِينَ
‘আল্লাহু আকবার! হে আমার হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম! আপনাদের জন্যই সুসংবাদ। ’ সে সময় পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ালো। চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়লো। উপরে নীচে সব দিক হতে শত্রুরা হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে ঘিরে ফেলার চেষ্টা করলো। মুনাফিকদের অন্তরে নানারকম চূ-চেরা প্রকাশ পেতে লাগলো। নাউযুবিল্লাহ!
-আল্লামা সাইয়্যিদ শাবীব আহমদ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হযরত আবদুল্লাহ ইবনে সালাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৩)
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক করেন-
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হযরত আবদুল্লাহ ইবনে সালাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (২)
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যাকাত সম্পর্কিত আহকাম, মাসায়িল ও ফাযায়িল (২)
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে মুহব্বত মুবারক করা সমস্ত জিন-ইনসান, তামাম কায়িনাতবাসীর জন্য ফরযে আইন
০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের আলোকে ছিরাতুল মুস্তাক্বীম উনার ছহীহ তাফসীর- ০১
০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












